রংপুরে জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালিত
”শিশুর জন্য বিনিয়োগ করি-সমৃদ্ধ বিশ^ গড়ি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশের ন্যায় রংপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, রংপুর এরিয়া প্রোগ্রামের উদ্যোগে জাতীয় শিশু অধিকার সপ্তাহ ২০২১ পালিত হয়।
সপ্তাহটিকে সফল করার লক্ষে সরকারী নানান কর্মসূচির পাশাপাশি সংস্থাটি আজ(১০-১০-২১) রোববার নগরীর ১৭নং ওয়ার্ডে শিশু, অভিভাবক, ধর্মীয় নেতা ও বিভিন্ন উন্নয়ন কমিটিকে নিয়ে আলোচনা সভা, ক্রীড়া প্রতিযোগিতা ও নাটিকা উপস্থাপনার মধ্য দিয়ে পালন করে।
উক্ত অনুষ্ঠানের মাধ্যমে শিশু অধিকার ও শিশু নিরাপত্তা বিষেশতঃ বাল্য বিবাহ, শিশু শ্রম, শিশু নির্যাতনের মত কুফল সম্পকে জনগনকে অবিহত করাই ছিল মূল উদ্দেশ্য।
বিগত বছরের তুলনায় এ বছরের শিশু অধিকার সপ্তাহটি সংঙ্গত কারণেই অনেক বেশী তাৎপর্যপূর্ণ, বৈশি^ক কোভিড অতিমারীর বাস্তবতায় শিশুরা এক অনিশ্চিত সময় অতিবাহিত করছে। প্রায় ১৮ মাস বন্ধ থাকার পর একে একে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হচ্ছে, এর মধ্যেই অনেক শিশু স্কুল থেকে ঝড়ে পড়েছে, বেড়েছে শিশু শ্রম, বাল্য বিবাহ, শিশুরা নানাভাবে নির্যাতন ও সংহিস্যতার শিকার হচ্ছে। উদ্বেগজনক হারে বাড়ছে শিশু নির্যাতন।
উল্লেখ্য, প্রতি বছর ২৯ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পযর্ন্ত দেশব্যাপি জাতীয় শিশু অধিকার সপ্তাহ পালিত হয়। গুরুত্বপূর্ণএই সপ্তাহটির মধ্যে অর্ন্তঃভূক্ত থাকে বাল্য বিবাহ নিরোধ দিবস ও জাতীয় কন্যা শিশু দিবস।
এছাড়াও পথ শিশু, সুবিধানঞ্চিত ও শ্রমজীবী। অটিস্টিক শিশু ও বিশেষ চাহিদা সম্পন্ন শিশুর অধিকার প্রতিষ্ঠার জন্য নানা কার্যক্রমের আয়োজন করা হয়। তবে এই বছর জাতীয়ভাবে সপ্তাহটি উদযাপিত হয় ৪ অক্টোবর থেকে ১০ অক্টোবর পর্যন্ত।
এমএসএম / এমএসএম
কুতুবদিয়ায় নজরুল বর্ষ ২০২৬ উপলক্ষে প্রতিযোগিতার পুরস্কার ও সনদ বিতরণ
কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যার দায়ে কবিরাজের মৃত্যুদণ্ড
কুষ্টিয়া সরকারি কলেজে ডিবির ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলা
আদমদীঘিতে ১০ নারী পেলেন সেলাইমেশিন, ১৩ প্রতিবন্ধী পেলেন হুইল চেয়ার
টাঙ্গাইল বিসিকে পরিবেশ অধিদপ্তরের অভিযান: এইচ আর পি মেটালকে ৩০ হাজার টাকা জরিমানা
সোনারগাঁয়ে ৫ বছর বয়সী শিশুকে ধর্ষণের চেষ্টা অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ
রৌমারীর ব্রম্মপুত্র নদীর চরে অপরিকল্পিত ভাবে ড্রেজিং, ভাঙন ঝুঁকিতে স্থানীয়রা
সিংড়ায় বিভাগীয় উপপরিচালককে সংবর্ধনা প্রদান
পাকশীতে অগ্রদূত সংঘ টি-টোয়েন্টি টুর্নামেন্টের উদ্বোধন, উদ্বোধনী ম্যাচে ভেড়ামারা কিংসের জয়
ত্রিশালে ভুল চিকিৎসায় চার গরুর মৃত্যুর অভিযোগ, বিচার দাবি খামারির
ডাক্তার মান্নান-কে ‘দেশ মেডিকেয়ার’-এর সংবর্ধনা
উলিপুরে মারকাযুস সুন্নাহ ইসলামিক রিসার্চ সেন্টারের উদ্যোগে ওয়াজ মাহফিল অনুষ্ঠিত