ঢাকায় রেকর্ড কিপার নিয়োগ পরীক্ষায় অসদুপায়: প্রক্সি ও ডিভাইসসহ আটক ৩ জনের কারাদণ্ড
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের রেকর্ড কিপার পদের লিখিত পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে তিনজনকে হাতেনাতে আটক করে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। আজ শুক্রবার (১২ জুন) ঢাকার ডেমরার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ কেন্দ্রে পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে।
আদালত পরিচালনা করেন ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া মুনতাহিম।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায়, পরীক্ষা চলাকালে মোবাইল ফোন ব্যবহার করে অসদুপায় অবলম্বনের অভিযোগে কে এম মোজাম্মেল হক নামের এক পরীক্ষার্থীকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড দেওয়া হয়। একই কেন্দ্রে ইলেকট্রনিক বিশেষায়িত হিয়ারিং ডিভাইস ব্যবহার করে অসদুপায় অবলম্বনের দায়ে মোসাম্মৎ মর্জিনা আক্তার নামের অপর এক পরীক্ষার্থীকে দণ্ডবিধির একই ধারায় ৫০ টাকা অর্থদণ্ড এবং তিন দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।
এছাড়া মো. মিজানুর রহমান নামের এক পরীক্ষার্থীর পরিবর্তে ফারুক মন্ডল নামের অন্য একজন পরীক্ষা দিচ্ছিলেন বলে প্রমাণিত হয়। পরিচয় জালিয়াতির এই প্রক্সি কাণ্ডে অংশ নেওয়ায় ফারুক মন্ডলকে দণ্ডবিধি ১৮৬০-এর ১৮৮ ধারায় ১০০ টাকা অর্থদণ্ড এবং এক দিনের কারাদণ্ড দেওয়া হয়।
ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর কর্তৃপক্ষ জানিয়েছে, নিয়োগ পরীক্ষার স্বচ্ছতা, নিরপেক্ষতা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কঠোর নজরদারি অব্যাহত থাকবে এবং অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, আজকের এই লিখিত পরীক্ষায় মোট ৮ হাজার ১৩ জন পরীক্ষার্থীর মধ্যে ৬ হাজার ৮৯৫ জন উপস্থিত ছিলেন।
এমএসএম / এমএসএম
চরফ্যাসন জজ কোর্টের এডিশনাল পিপি অ্যাডভোকেট হযরত আলীর সদস্যপদ ৬ মাসের জন্য স্থগিত
‘হাত মটকিয়ে দেব, যাতে সারা জীবন লিখতে না পারিস’
আত্মহত্যায় প্ররোচনার মামলা : এমপি গাজী নজরুলের ১ম স্ত্রীর জামিন
ভাইয়ের বাড়ি দখলে তুরিন আফরোজ: জেল থেকে নাড়ছেন কলকাঠি
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
জিয়াউল-তারেক সাঈদের প্রতিবেদন জমার দিন পেছাল
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন ফের পেছাল
পূর্বাচল প্রবাসী পল্লীর রিট ডিসচার্জের বিরুদ্ধে আপিল
৫ কারণে গাজী নজরুল ও তার প্রথম স্ত্রীকে রিমান্ডে চেয়েছে পুলিশ
এমপি গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী আদালতে
মামার প্ররোচনায় এমপির সঙ্গে বিয়ে, নির্যাতন সহ্য করতে না পেরে আত্মহত্যা
এমপি গাজী নজরুল ইসলামকে রিমান্ডে চেয়েছে পুলিশ