টিসিবির ট্রাকে ৩০ টাকা কেজিতে বিক্রি হবে পিঁয়াজ
আজ সোমবার থেকে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভ্রাম্যমাণ ট্রাকে তুরস্ক থেকে আমদানি করা পিঁয়াজ বিক্রি হবে। প্রতি কেজি পিঁয়াজের দাম পড়বে ৩০ টাকা। বর্তমানে দেশের বাজারে বাজারে পিঁয়াজের দাম অস্বাভাবিক বেড়ে যাওয়ায় নিম্ন ও মধ্যবিত্তদের কথা চিন্তা করে এমন সিদ্ধান্ত নিয়েছে সরকার।
গতকাল রবিবার (১০ অক্টোবর) টিসিবির মুখপাত্র হুমায়ুন কবির বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, টিসিবির আমদানি করা তুরস্কের পিঁয়াজ চট্টগ্রাম বন্দরে এসেছে। সোমবার (১১ অক্টোবর) থেকে ট্রাকসেলে পেঁয়াজের বরাদ্দ বাড়ানো হবে। গাড়িপ্রতি ৭০০ কেজি করে পেঁয়াজ বরাদ্দ দেওয়া হবে। তবে চাহিদা অনুযায়ী পর্যায়ক্রমে বরাদ্দ বাড়ানো হবে বলে।
টিসিবি জানিয়েছে, তুরস্কের পিঁয়াজের সঙ্গে সয়াবিন তেল, মসুর ডাল ও চিনি বিক্রি চলমান কার্যক্রম অব্যাহত থাকবে। করোনাকাল ও দুর্গাপূজা উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যসামগ্রীর মূল্য স্থিতিশীল রাখতে সয়াবিন তেল, পিঁয়াজ, মসুর ডাল ও চিনি বিক্রি কার্যক্রম গত বুধবার থেকে চলমান রেখেছে টিসিবি। এ কার্যক্রম আগামী ২৮ অক্টোবর পর্যন্ত চলবে। এর মধ্যে শুধু শুক্রবার ট্রাকসেলের মাধ্যমে পণ্য বিক্রি বন্ধ থাকবে। টিসিবি বর্তমানে প্রতি কেজি চিনি ও মসুর ডাল বিক্রি করছে ৫৫ টাকায়। সয়াবিন তেল ১০০ টাকা লিটার। এক্ষেত্রে প্রতি ক্রেতা সর্বোচ্চ দুই কেজি চিনি, মসুর ডাল ও তেল এবং পিঁয়াজ কিনতে পারছেন চার কেজি করে।
উল্লেখ্য, দেশের বাজারে গত কয়েক দিন ধরে লাগামহীনভাবে বাড়ছে পিঁয়াজের দাম। এক সপ্তাহের ব্যবধানে প্রতি কেজিতে ১৫ থেকে ২০ টাকা পর্যন্ত বেড়েছে নিত্যপণ্যটির দাম। ৭০ থেকে ৮০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে পিঁয়াজ। হঠাৎ পেঁয়াজের এই দাম বাড়ার কারণে তুরস্ক থেকে আমদানি করা পিঁয়াজ টিসিবির মাধ্যমে বিক্রির সিদ্ধান্ত নেয় সরকার। এর মাধ্যমে নিত্যপণ্যটি নিম্ন ও মধ্যবিত্তদের হাতের নাগালে থাকবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির