‘নির্দেশ অমান্য করলে অন্য রূপ দেখবেন’— নেতাকর্মীদের সতর্ক করে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার ফেসবুক পোস্ট ভাইরাল
কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের সংসদ সদস্য মোবাশ্বের আলম ভূঁইয়ার একটি ফেসবুক পোস্ট ঘিরে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। বৃহস্পতিবার রাত সাড়ে ৯টার দিকে নিজের ভেরিফাড ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের উদ্দেশ্যে সতর্কবার্তা দিয়ে বলেন, তার নির্দেশ অমান্য করা হলে তারা তার ‘অন্য রূপ’ দেখতে পাবেন।
পোস্টে এমপি মোবাশ্বের আলম ভূঁইয়া লেখেন, “আসসালামু আলাইকুম, আমার প্রিয় কুমিল্লা-১০ আসনের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ। আপনাদের প্রতি আমার আকুল আবেদন, দয়া করে আমাকে জনগণের কাছে ছোট করবেন না। বিভিন্ন দপ্তর থেকে জনগণের জন্য যে সহযোগিতা নিয়ে আসি, তা যেন অপব্যবহার না হয়।
আপনাদের মাধ্যমে যেসব উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে, সেগুলোর গুণগতমান চুক্তির শর্ত অনুযায়ী নিশ্চিত করার চেষ্টা করবেন। যদি আমার এই নির্দেশ অমান্য করেন, তাহলে আমার অন্য রূপ দেখতে পাবেন।”
পোস্টটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়। পোস্টের মন্তব্যে শাহ নেয়াজ নামে একজন লিখেছেন, “বাংলাদেশের আর কোনো এমপিকে এভাবে বলতে শুনিনি। আপনার সততা আপনাকে আরও অনেক উঁচুতে নিয়ে যাবে, ইনশাআল্লাহ।”
এছাড়া মহিউদ্দিন নামে আরেকজন মন্তব্য করেন, “ইনশাআল্লাহ আমরা কখনোই আপনার বদনাম হোক এমন কাজ করব না। জনগণের জন্য আপনার দেওয়া আমানত জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি সবসময়। তবে গুটি কয়েকজন যদি এই পোস্ট থেকে সতর্ক না হয়, তাহলে তাদের পরিণতি ভালো হবে না।”
পোস্টটি প্রকাশের এক ঘণ্টার মধ্যেই প্রায় চার শতাধিক নেতাকর্মী ও সমর্থক মন্তব্য করেন। তাদের অধিকাংশই এমপি মোবাশ্বের আলম ভূঁইয়ার বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে মন্তব্য করেছেন।
আবিদ রহমান / আবিদ রহমান
নিজের সুবিধায় আইন করে কোনো স্বৈরশাসক টিকতে পারেনি : মঞ্জু
পরাজিত শক্তি নানা চক্রান্ত করছে, ষড়যন্ত্র প্রতিহত করতে হবে : আমান
সরকার অন্যায়ের বিরুদ্ধে শক্ত পদক্ষেপ নিলে জনগণ পাশে থাকবে : রিজভী
প্রশ্ন ফাঁসের সঙ্গে জড়িতদের চিহ্নিত করে চাকরিচ্যুত ও গ্রেপ্তার করতে হবে
অনেক ডিসেম্বর আসবে,শেখ হাসিনা আসবে না: রাশেদ খান
তুরস্কের সঙ্গে আমাদের শত বছরের ঐতিহ্যগত সম্পর্ক রয়েছে : বিরোধীদলীয় নেতা
মিয়া গোলাম পরওয়ারের ৭০০ অটোরিকশা, ভিত্তিহীন বললো জামায়াত
আমরা ভারতবিরোধী না, আধিপত্যবাদ বিরোধী : আসিফ মাহমুদ
রাষ্ট্র-রাজনীতিতে ওলামাদের উপেক্ষার পরিণতি ভালো হয় না : চরমোনাই পীর
সড়কে মাফিয়াতন্ত্র ও চাঁদাবাজির অবসান ঘটাতে হবে : রিজভী
দেশবিরোধী চক্রান্তের কাছে জাতীয়তাবাদী শক্তি আত্মসমর্পণ করবে না : রিজভী
গঙ্গা চুক্তি শুধু নবায়ন নয়, নতুন করে করতে হবে : নাহিদ ইসলাম