ঢাকা বৃহষ্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬

দ্বিতীয় ওয়ানডেতে টাইগারদের সম্ভাব্য একাদশ


স্পোর্টস ডেস্ক  photo স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ২৫-৫-২০২১ দুপুর ১১:৩৮

শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচে ৩৩ রানের জয়ে সিরিজে ১-০ তে এগিয়ে যাওয়া টাইগারদের সামনে এখন অনেক অর্জনের হাতছানি। আজ শ্রীলঙ্কাকে হারাতে পারলেই সিরিজ জয় নিশ্চিত করবে তামিম ইকবালের দল। একই সঙ্গে নিজেদের ইতিহাসে শ্রীলঙ্কাকে প্রথমবার ওয়ানডে সিরিজে হারানোর গৌরব অর্জন করবে বাংলাদেশ।

দ্বিতীয় ওয়ানডে জিতলে অর্জনের তালিকায় বড় সংযোজনের খবর আসবে আইসিসি ওডিআই সুপার লিগের পয়েন্ট টেবিল থেকে। ম্যাচটা জিতলেই ইংল্যান্ড, পাকিস্তান, অস্ট্রেলিয়াকে টপকে সুপার লিগের শীর্ষে উঠে যাবে বাংলাদেশ। ৭ ম্যাচে টাইগারদের সংগ্রহ ৪০ পয়েন্ট। ইংল্যান্ড ৯, পাকিস্তান ৬ ও অস্ট্রেলিয়া ৬ ম্যাচ খেলে ৪০ পয়েন্ট নিয়ে এখন বাংলাদেশের ওপরে অবস্থান করছে। ২০২৩ সালে এ পয়েন্ট তালিকার মাধ্যমেই ওয়ানডে বিশ্বকাপের টিকিট মিলবে। তাই দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আলোচনায় টাইগারদের একাদশ নিয়ে। গুঞ্জন রয়েছে একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

প্রথম ওয়ানডে ম্যাচে ভালো করতে পারেননি লিটন দাস, মোহাম্মদ মিঠুন ও তাসকিন আহমেদ। টানা ৩ সিরিজ ধরেই এখন পর্যন্ত লিটনের সাথে বাকি দুইজনকেও বাদ দেওয়ার আওয়াজ তুলছেন সমর্থকরা। অপরদিকে, টিম ম্যানেজমেন্টের চাওয়া লিটনকে আরো সুযোগ দেওয়া। তবে পরিবর্তন হতে পারে মিঠুন ও তাসকিনের জায়গা।

মিঠুনের পরিবর্তে দ্বিতীয় ওয়ানডের একাদশে দেখা যেতে পারে মোসাদ্দেক হোসেন সৈকতকে। প্রথম ম্যাচে গোল্ডেন ডাক পেয়ে ফিরে গিয়েছিলেন মিঠুন। অপরদিকে, মোসাদ্দেক দীর্ঘ দিন ধরে নজরে থাকলেও চোটের কারণেই সুযোগ পাননি। নিউজিল্যান্ডে শেষ ম্যাচটিতে বিপদে পড়ে চোট নিয়েই খেলেছিলেন তিনি।

শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে দুর্দান্ত বোলিং করা তাসকিন আবার ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ভালো করতে পারেননি। সেই সাথে যোগ হয়েছে সূক্ষ্ম চোট। ম্যাচ শুরুর শেষ মুহূর্ত পর্যন্তও তাসকিন ফিট হতে না পারলে তাকেও একাদশে থেকে বাদ পড়তে হবে।

তাসকিনের বদলে অভিষেক হতে পারে শরিফুল ইসলামের। শরিফুল ইতোমধ্যে টি-টোয়েন্টি ও টেস্ট খেলেছেন, কিন্তু এখনো ওয়ানডে অভিষেক হয়নি এই বাঁহাতি পেসারের।

দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের সম্ভাব্য একাদশ : তামিম ইকবাল, লিটন দাস, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন ধ্রুব, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ/শরিফুল ইসলাম।

প্রীতি / জামান

এল ক্লাসিকোর আগে বড় ধাক্কা খেলো রিয়াল, ৪ ম্যাচ নিষিদ্ধ ভিনিসিয়ুস

রিশাদকে বিগ ব্যাশ থেকে সুখবর দিলো হোবার্ট হারিকেন্স

মেসির অ্যাসিস্টে ডি পলের গোল, প্লে-অফে ইন্টার মায়ামি

রোমাঞ্চকর ম্যাচে সিটির মাঠ থেকে জয় নিয়ে ফিরল পিএসজি

৩-১ গোলে পিছিয়ে থাকার পর ৭ মিনিটের তাণ্ডবে জিতল রিয়াল মাদ্রিদ

সোহানের চোখে ত্রিদেশীয় সিরিজের ট্রফি

২০৩০ বিশ্বকাপের সম্প্রচার স্বত্ব পেল নেটফ্লিক্স

অস্ট্রেলিয়ার কাছে ধবলধোলাইয়ের লজ্জা পেল বাংলাদেশ

৩০ পেরিয়ে মেসিকে পেছনে ফেললেন কেইন, সামনে রোনালদো

বয়স বাড়লেও ধার কমেনি অস্ট্রেলিয়ার অভিজ্ঞ বোলিং আক্রমণে

এন্ড্রিককে পেতে আগ্রহী ক্লাবগুলোকে হতাশ করলেন মরিনিয়ো

হারের পর ইউনাইটেড কর্তাদের একহাত নিলেন মার্টিনেজ

নতুন দায়িত্বে বাংলাদেশের সাবেক কোচ অ্যালান ডোনাল্ড