ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

অ্যাকশনে আলিয়া ভাট, বক্স অফিসে প্রথম দিনেই ধাক্কা


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ২:৩৭

বলিউড অভিনেত্রী আলিয়া ভাট এবার হাজির হয়েছেন সম্পূর্ণ নতুন অবতার ও অ্যাকশন সিনেমা ‘আলফা’ নিয়ে। তবে মুক্তির প্রথম দিনেই বক্স অফিসে বড় ধাক্কা খেয়েছে বহুল প্রতীক্ষিত এই ছবিটি। যশরাজ ফিল্মসের স্পাই ইউনিভার্সের এই প্রথম নারীকেন্দ্রিক সিনেমাটি শুরুর আয়ের দিক থেকে ফ্র্যাঞ্চাইজির আগের ছবিগুলোর তুলনায় বেশ পিছিয়ে রয়েছে। 

সিনেমা বাণিজ্য বিশ্লেষক সাইট ‘স্যাকনিল্ক’-এর তথ্য অনুযায়ী, শুক্রবার মুক্তি পাওয়া ‘আলফা’ প্রথম দিনে ৭ হাজার ৫৩৪টি শো থেকে আয় করেছে ৯ কোটি রুপি। এছাড়া আন্তর্জাতিক বাজার থেকে সিনেমাটি আয় করেছে ৫ কোটি রুপি, যার ফলে বিশ্বব্যাপী এর প্রথম দিনের মোট আয় দাঁড়িয়েছে ১৫.৮০ কোটি রুপি। মুক্তির প্রথম দিনে প্রেক্ষাগৃহে দর্শকদের গড় উপস্থিতি ছিল ২০.৪০ শতাংশ; যার মধ্যে সকালের শোতে ৯.৯২ শতাংশ, দুপুরে ১৭.৮৫ শতাংশ, সন্ধ্যায় ১৯.৬৯ শতাংশ এবং রাতের শোতে দর্শক উপস্থিতি ছিল ৩৪.১৫ শতাংশ।

এর আগে যশরাজ ফিল্মসের গোয়েন্দা ব্রহ্মাণ্ডের অন্যান্য সিনেমাগুলো প্রথম দিনেই বিশাল অংকের ব্যবসা করেছিল। শাহরুখ খানের ‘পাঠান’ প্রথম দিনে ৫৭ কোটি, সালমান খানের ‘টাইগার ৩’ ৪৩ কোটি এবং হৃতিক রোশনের ‘ওয়ার ২’ ৫২ কোটি রুপি আয় করে বক্স অফিসে শক্ত অবস্থান তৈরি করেছিল। সেই তুলনায় ‘আলফা’র এই শুরুকে হতাশাজনক বলেই মনে করছেন বিশ্লেষকরা। 

তবে আলিয়ার সর্বশেষ ছবি ‘জিগরা’র প্রথম দিনের আয় (৪.৫৫ কোটি রুপি) থেকে কিছুটা এগিয়ে রয়েছে নতুন এই ছবি।

মুক্তির আগে থেকেই ‘আলফা’ সিনেমাটি নিয়ে নানা ধরনের সমালোচনা চলছিল। বিশেষ করে অ্যাকশন দৃশ্যে আলিয়ার পারফরম্যান্স নিয়ে সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য দেখা যায়। এ ছাড়া ছবিটির প্রচারণার জন্য আলিয়া ভাট একটি জনপ্রিয় অনলাইন ‘রোস্ট শো’-তে অংশ নিয়েছিলেন, যেখানে তাকে নিয়ে নানা ব্যঙ্গাত্মক মন্তব্য করা হয়। চলচ্চিত্র সংশ্লিষ্টদের অনেকের ধারণা, বক্স অফিসে আলোচনা তৈরি করতে এবং সিনেমার প্রচার বাড়াতে ইচ্ছাকৃতভাবেই এই ‘নেতিবাচক প্রচারণা’ বা নেগেটিভ পাবলিসিটির কৌশল বেছে নিয়েছে আলিয়ার টিম।

বলিউড কিংবা দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে সাধারণত বড় বাজেটের অ্যাকশন ঘরানার সিনেমায় পুরুষ তারকাদেরই মূল ভূমিকায় দেখা যায়। ভারতীয় দর্শকও পর্দায় পুরুষ অভিনেতাদের অ্যাকশন দেখতেই বেশি অভ্যস্ত। ফলে নারীকেন্দ্রিক এই হাই-ভোল্টেজ অ্যাকশন সিনেমাটি সাধারণ দর্শক কতটা গ্রহণ করবে, তা নিয়ে শুরু থেকেই এক ধরনের সংশয় ছিল। তবে সিনেমাটি প্রথম সপ্তাহান্তে কেমন ব্যবসা করে, এখন সেটাই দেখার বিষয়।

এমএসএম / এমএসএম

আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন

দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া

এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো

নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের

ফিরেও হলো না ফেরা!

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন