প্রাক্তন দেবের প্রশংসায় শুভশ্রী, আসছেন নতুন সিনেমায়
কলকাতার জনপ্রিয় অভিনেতা দেবের পরিচালনায় বড় পর্দায় অভিনয় করতে যাচ্ছেন অভিনেত্রী শুভশ্রী গাঙ্গুলী। ‘দেশু ৭’ নামের একটি বড় বাজেটের সিনেমার মাধ্যমে পরিচালক হিসেবে দেবের অভিষেক হতে যাচ্ছে। এ নিয়েই সংবাদ মাধ্যমে নানা কথা বলেন শুভশ্রী।
শুভশ্রীর কাছে দেবের পরিচালনায় কাজ করার অনুভূতি জানতে চাওয়া হলে তিনি জানান, বিষয়টি নিয়ে তিনি এক লাইনে কিছু বলতে চান না। তার কথা এমন, দেবের জন্য একটি দীর্ঘ সাক্ষাৎকার দেওয়া প্রয়োজন, কারণ তিনি এটি পাওয়ার যোগ্য। এক লাইনে কথা বললে কম হয়ে যাবে।
দেবের এই নতুন রূপ ও পরিচালনায় কাজ করাটা তিনি বেশ উপভোগ করছেন এবং একজন সহকর্মী হিসেবে দেবের মেধার প্রশংসাও করেন এই অভিনেত্রী।
সিনেমাটি টলিউডের অন্যতম বড় প্রজেক্ট হতে যাচ্ছে বলে জানা গেছে। এই সিনেমায় দেবের নির্দেশনা ও শুভশ্রীর অভিনয়ের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন জনপ্রিয় অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। নতুন এই সমীকরণ নিয়ে ইতোমধ্যেই দর্শকদের মাঝে বেশ আগ্রহ তৈরি হয়েছে।
এক সময় দেব ও শুভশ্রী টলিউডের অন্যতম সফল অনস্ক্রিন ও অফস্ক্রিন জুটি ছিলেন। ‘চ্যালেঞ্জ’, ‘পরাণ যায় জ্বলিয়া রে’ ও ‘খোকাবাবু’র মতো বেশ কয়েকটি ব্লকবাস্টার সিনেমা উপহার দিয়েছেন তারা। তবে ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েনের কারণে দীর্ঘ সময় একে অপরের থেকে দূরত্ব বজায় রেখেছিলেন এই দুই তারকা।
দীর্ঘ বিরতির পর অতীতের সব অভিমান ভুলে আবারও প্রাক্তনের সঙ্গে পেশাদার কাজের মাধ্যমে এক ফ্রেমে ফিরছেন শুভশ্রী। এদিকে আগামী রোববার থেকে শুরু হতে যাওয়া দেব সঞ্চালিত টেলিভিশন রিয়েলিটি শো ‘দাদাগিরি’র মঞ্চেও অতিথি হিসেবে দেখা যাবে শুভশ্রীকে।
এমএসএম / এমএসএম
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়