ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

জমকালো আয়োজনে বিয়ে সারলেন টেইলর সুইফট


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৪-৭-২০২৬ দুপুর ৩:১২

দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে বিবাহবন্ধনে আবদ্ধ হলেন জনপ্রিয় পপ তারকা টেইলর সুইফট এবং মার্কিন ফুটবলার ট্রাভিস কেলস। নিউইয়র্কের আইকনিক ম্যাডিসন স্কয়ার গার্ডেনে হলিউড তারকা ও বিখ্যাত ব্যক্তিদের উপস্থিতিতে এক জমকালো আয়োজনে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। সুইফটের দীর্ঘদিনের জনসংযোগ কর্মকর্তা ট্রি পেইন শুক্রবার (স্থানীয় সময়) বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন।   

টেলরের মুখপাত্র জানান, প্রচলিত নিয়ম ভেঙে তাদের বিয়েতে কনে বা বরের বন্ধুদের কোনো দল ছিল না। অর্থাৎ, সাধারণত কনের পাশে যে 'ব্রাইডসমেইড' এবং বরের পাশে যে 'গ্রুমসমেন' নামের একঝাঁক বন্ধু-বান্ধব থাকেন, এই বিয়েতে তেমন কেউ ছিলেন না।

ম্যাডিসন স্কয়ার গার্ডেনে অনুষ্ঠিত এই বিয়ের আয়োজনকে অনেকেই 'শতাব্দীর সেরা বিয়ে' বলে আখ্যা দিচ্ছেন। বিয়ের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টম ব্র্যাডি, স্টিভেন স্পিলবার্গ, হিউ গ্রান্ট, ক্রিস রক, ব্র্যাডলি কুপার, জিজি হাদিদ, জেসন সুডেকিস এবং বেনসন বুনের মতো তারকারা। অতিথিদের গোপনীয়তা রক্ষায় কালো রঙের এসইউভি গাড়ি ও বিশাল তাঁবু ব্যবহার করা হয়। আর সবচেয়ে নজর কাড়ে যে বিষয়টি, সেটি হলো- এদিন ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে বড় পর্দায় 'জাস্ট অ্যান্ড টি ম্যারিড' (JUST&T MARRIED!) লেখা প্রদর্শন করা হয়।

কিন্তু এই প্রতিবেদন লেখা পর্যন্ত টেলর সুইফট ও ট্রাভিস কেলস- এদের কোনো যুগলবন্দি ছবি প্রকাশ হতে দেখা যায়নি। তবে টেলরের মুখপাত্র জানান, এদিন তারা ফরাসি ব্র্যান্ড ক্রিশ্চিয়ান ডিওরের ডিজাইন করা পোশাক পরেছিলেন। পোশাক তৈরিতে সরাসরি যুক্ত ছিলেন ডিওরের ক্রিয়েটিভ ডিরেক্টর জোনাথন অ্যান্ডারসন। এছাড়া তাদের জুতো ছিল ক্রিশ্চিয়ান লুবোটিনের তৈরি এবং সুইফট কার্টিয়ার ব্র্যান্ডের গহনা পরেছিলেন।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবরগুলোতে বলা হয়েছে, এই মেগা ইভেন্টের কারণে ম্যানহাটনের ব্যস্ততম রাস্তাগুলো যান চলাচলের জন্য বন্ধ করে দেওয়া হয়। সে সময় নিউইয়র্কের তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তীব্র গরম উপেক্ষা করেও প্রিয় তারকাকে একনজর দেখতে ম্যাডিসন স্কয়ার গার্ডেনের বাইরে হাজার হাজার ভক্ত ভিড় জমান। পরিস্থিতি সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করতে হয়।

প্রসঙ্গত, ২০২৩ সালে টেইলর সুইফট ও ট্রাভিস কেলসের প্রেমের সম্পর্কের সূচনা হয় এবং গত আগস্টে ইনস্টাগ্রামে যৌথ পোস্টের মাধ্যমে তারা বাগদানের ঘোষণা দেন। ম্যাডিসন স্কয়ার গার্ডেনের মতো একটি ভেন্যু ভাড়া করতে তাদের কয়েক কোটি ডলার খরচ করতে হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে বিয়ের উৎসব শুরুর আগেই এই যুগল ২০টির বেশি দাতব্য সংস্থায় ২৬ মিলিয়ন ডলার দান করেছেন।

এমএসএম / এমএসএম

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার