কারণ ছাড়াই বাড়ছে শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ার দাম
দেশের পুঁজিবাজারে প্রকৌশল খাতে তালিকাভুক্ত কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজের শেয়ারের দামকোনো প্রকার মূল্য সংবেদনশীল তথ্য বা কারণ ছাড়াই অস্বাভাবিক ভাবে বাড়ছে।
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এমন তথ্য জানিয়েছে শেফার্ড ইন্ডাস্ট্রিজ কর্তৃপক্ষ।
মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য মতে, শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ জানতে চেয়ে গত ১১ অক্টোবর কোম্পানিটিকে চিঠি পাঠায় ডিএসই। ওই চিঠির জবাবে কোম্পানিটির কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো প্রকার অপ্রকাশিত মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই তাদের কোম্পানির শেয়ারের দাম এভাবে বাড়ছে।
প্রসঙ্গত, গত ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারের দর ছিল ২০.১০ টাকায়। আর ১১ অক্টোবর কোম্পানিটির শেয়ারের দর বেড়ে দাঁড়ায় ২৮.৪০ টাকায়। ফলে এই সাত কার্যদিবসে কোম্পানিটির শেয়ার দর ৮.৩০ টাকা বা ৪১ শতাংশ বেড়েছে।
প্রীতি / প্রীতি
৭৭ শতাংশ নগদ লভ্যাংশ দেবে ইবনে সিনা ফার্মাসিউটিক্যাল
বিশ্ব বিনিয়োগকারী সপ্তাহ উদযাপন করবে বিএসইসি
নভেম্বর থেকে বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানো যাবে
কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের ব্যাংক হিসাব তলব
বাড়ল সোনার দাম
নিখোঁজদের তথ্য প্রচারের নতুন প্ল্যাটফর্ম ওয়ালটন প্লাজার টিভি স্ক্রিন
টেক্সটাইলের কাঁচামাল উৎপাদনে এডিবির ৫০ মিলিয়ন ডলার অর্থায়ন
মশিউর সিকিউরিটিজের ক্ষতিগ্রস্ত ১২২ বিনিয়োগকারী চেক পেলেন আজ
একনেকে ১৬ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন
নতুন কোম্পানি খুলবে এসিআই, পুরোনো কোম্পানিতে বিনিয়োগও বাড়াবে
সামান্য লভ্যাংশ দেবে বঙ্গজ, বিনিয়োগকারীদের বঞ্চিত করলো তাল্লু স্পিনিং
দেশে ১ বিলিয়ন ডলারের বেশি বিনিয়োগ করতে আগ্রহ মার্কিন কোম্পানির