ঢাকা শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬

‘টিলটিপ’ ওয়েব ফিল্মে সুনেরাহ


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৯-৭-২০২৬ দুপুর ১১:৩৮

অল্প সময়ের মধ্যেই দর্শকের মনে জায়গা করে নিয়েছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। বড়পর্দার পাশাপাশি অভিনয় করছেন নাটক-ওটিটি প্ল্যাটফর্মে। সেই ধারাবাহিকতায় নতুন একটি ওয়েব ফিল্ম নিয়ে আসছেন অভিনেত্রী সুনেরাহ বিনতে কামাল। ‘টিলটিপ’ নামের এই ফিল্মটি পরিচালনা করেছেন নির্মাতা শরিফুল আবির। সম্প্রতি নিজের সামাজিকমাধ্যমে ডাবিং স্টুডিও থেকে একটি ছোট ভিডিও শেয়ার করেন সুনেরাহ। ভিডিওতে তাকে ডাবিং বুথে সংলাপ বলতে দেখা যায়। 
ভিডিওটির ক্যাপশনে তিনি ছোট করে লিখেছেন, ‘ক্যান্ট ওয়েট টু শো ইউ গাইজ।’ মাত্র কয়েকটি শব্দের এই বার্তাই ভক্তদের মধ্যে তৈরি করেছে নতুন কৌতূহল। ভিডিওটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়ে।
যদিও নির্মাতার পক্ষ থেকে এখনও গল্প, চরিত্র, ওটিটি প্ল্যাটফর্ম কিংবা মুক্তির নির্দিষ্ট তারিখ নিয়ে আনুষ্ঠানিক কোনো তথ্য প্রকাশ করা হয়নি, তবে ডাবিংয়ের কাজ শেষ পর্যায়ে পৌঁছে যাওয়ায় ধারণা করা হচ্ছে শিগগিরই প্রকাশ করা হবে সিনেমাটির ফার্স্ট লুক, পোস্টার কিংবা টিজার। এরপরই শুরু হতে পারে আনুষ্ঠানিক প্রচার।
সুনেরাহর পোস্ট ঘিরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। অনেকে মন্তব্য করে জানিয়েছেন, দীর্ঘদিন পর তাকে নতুন একটি শক্তিশালী চরিত্রে দেখার অপেক্ষায় রয়েছেন।  বর্তমানে একাধিক চলচ্চিত্র ও ডিজিটাল প্রজেক্ট নিয়ে ব্যস্ত সময় পার করছেন সুনেরাহ। সম্প্রতি প্রচারে এসেছে সুনেরাহ অভিনীত নাটক ‘ঝরা বকুল’। রাফাত মজুমদার রিংকুর পরিচালিত নাটকটি দর্শকের মনে দাগ কেটেছে। বিশেষ করে এই নাটকের সুনেরাহ বিনতে কামাল অভিনীত মনিরা চরিত্রটি বেশ প্রশংসা পাচ্ছে।

Aminur / Aminur

‘২০১২’ সিনেমার সেই ভয়ংকর দৃশ্যই কি এখন নেপালের বাস্তবতা?

ঢাকার সিনেমার শুটিংয়ে নেপালে আটকা পড়েছেন কলকাতার দুই অভিনেতা

অবশেষে আসছে ‘অ্যাশেজ’-এর সেই গান

‘রকি হরর’ খ্যাত অভিনেতা টিম কারি আর নেই

প্রয়াণ দিবসে কাজী নজরুল স্মরণে নানা আয়োজন

বিপর্যস্ত নেপালে কেমন আছেন অপু বিশ্বাস?

গর্ভাবস্থায় নিজের অনুভূতির কথা জানালেন সমান্থা

সবাই আমাদের জন্য দোয়া করবেন : তাসরিফ খান

ইলিয়াস কাঞ্চনের ‘মৃত্যুর’ গুজব, কেমন আছেন অভিনেতা?

বিয়ের গুঞ্জন, সবকিছু খোলাসা করলেন প্রভা

অহনাকে নায়িকা বানাতে বাসায় গিয়েছিলেন মান্না, অতঃপর…

২৩ বছর পর আসছে সেই রোম্যান্টিক সিনেমার সিক্যুয়েল

শাড়ি উপহার পেয়ে বিপাকে দীপা খন্দকার, সাহায্য চাইলেন তানজিন তিশার