মরক্কোর বিদায়ে অশ্রুসিক্ত নোরা ফাতেহি
ফিফা বিশ্বকাপ ২০২৬ শুরুর পর থেকেই সামাজিকমাধ্যমে একের পর এক ছবি ও ভিডিও শেয়ার করে নিজের বিশ্বকাপ উচ্ছ্বাস প্রকাশ করেছেন বলিউড অভিনেত্রী নোরা ফাতেহি। মরক্কোর প্রতি ভালোবাসা লুকিয়ে রাখেননি একবারও।
তবে সেই ভালোবাসার দল কোয়ার্টার-ফাইনালে বিদায় নেওয়ার মুহূর্তে আবেগ আর ধরে রাখতে পারলেন না তিনি।
ফ্রান্সের বিপক্ষে ২-০ গোলের পরাজয়ে মরক্কোর বিশ্বকাপ স্বপ্ন শেষ হতেই গ্যালারিতে বসে কান্নায় ভেঙে পড়েন নোরা।
সামাজিকমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, চোখের জল মুছছেন তিনি। পাশে বসা এক বন্ধু তাকে সান্ত্বনা দেওয়ার চেষ্টা করছেন।
মরক্কোর লাল জার্সি গায়ে পুরো ম্যাচজুড়েই দলকে সমর্থন দিয়েছেন এই অভিনেত্রী।
ম্যাচটি দেখতে স্টেডিয়ামে পৌঁছাতেও কম ভোগান্তি পোহাতে হয়নি নোরাকে।
বস্টনের পথে তীব্র যানজটে আটকে গেলে শেষ পর্যন্ত গাড়ি থেকে নেমে অনেকটা পথ হেঁটেই স্টেডিয়ামে পৌঁছান তিনি। তবু প্রিয় দলের খেলা শুরুর আগেই গ্যালারিতে নিজের আসনে বসতে সক্ষম হন।
বিশ্বকাপে ব্রাজিল ও নেদারল্যান্ডসের মতো শক্তিশালী দলের সঙ্গে ভালো অবস্থান গড়া মরক্কো শেষ পর্যন্ত ফ্রান্সের বিপক্ষে আর চমক দেখাতে পারেনি। কিলিয়ান এমবাপ্পে ও উসমান দেম্বেলের গোলে ২-০ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় আফ্রিকার দলটিকে।
পরাজয়ের কষ্ট থাকলেও মরক্কো দলের প্রতি নিজের গর্বের কথা জানাতে ভোলেননি নোরা। বিশেষ করে অধিনায়ক আশরাফ হাকিমিসহ পুরো দলের লড়াকু মানসিকতার প্রশংসা করেন তিনি।
উল্লেখ্য, গত এক বছর ধরে হাকিমির সঙ্গে নোরার সম্পর্ক নিয়ে নানা গুঞ্জন রয়েছে। তবে এ বিষয়ে দুজনের কেউই প্রকাশ্যে কোনো মন্তব্য করেননি।
Aminur / Aminur
আজ ‘স্বপ্নের নায়ক’ সালমান শাহর জন্মদিন
দ্বিতীয় বিয়েকে সৌভাগ্য বললেন শবনম ফারিয়া
এবার ‘বাজে স্বভাব’ নামে রেহানের একক শো
নারীদের জন্য বিশেষ ছুটির দাবি শ্রুতি হাসানের
ফিরেও হলো না ফেরা!
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়