ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ব্যাচেলর পয়েন্টে নেপালি অভিনেত্রী


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১২-৭-২০২৬ দুপুর ১২:৩৩

মুক্তি পেয়েছে দর্শকপ্রিয় ধারাবাহিক ‘ব্যাচেলর পয়েন্ট সিজন ৫’-এর বহুল প্রতীক্ষিত ‘চ্যাপ্টার ১৩’। এটি সাজানো হয়েছে বিশ্বকাপ ফুটবলের আবহে। ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পাওয়া এই কিস্তিতে যুক্ত হয়েছেন নতুন এক মুখ। ধারাবাহিকের নিয়মিত কলাকুশলীদের সঙ্গে এই পর্বে অভিনয় করছেন নেপালি অভিনেত্রী রাজেশ্রী থাপা।
নির্মাতার ভাষ্যমতে, এই চরিত্রের নাম ‘কিরান’ এবং তার অন্তর্ভুক্তি গল্পে নতুন মাত্রা যোগ করবে। দর্শকদের মাঝে এই নতুন চরিত্রটি নিয়ে তৈরি হয়েছে ব্যাপক কৌতূহল।
নির্মাতা কাজল আরেফিন অমি তার ভেরিফায়েড ফেসবুক পেজে রাজশ্রীর ছবি পোস্ট করে লিখেছেন, ‘ব্যাচেলর পয়েন্টের নতুন আগুন, কিরান।’ এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিনেত্রীকে নিয়ে প্রশংসার বন্যা বইছে। রাজশ্রী নিজেও নিজের সোশ্যাল হ্যান্ডেলে ছবি প্রকাশ করে বাংলাদেশি দর্শকদের শুভেচ্ছাবার্তা জানিয়েছেন। তিনি জানান, বাংলাদেশের দর্শকদের জন্য কাজ করতে পারাটা তার জন্য দারুণ এক অভিজ্ঞতা।
ধারাবাহিকটির এই পর্বগুলোর শুটিং হয়েছে নেপালে। মারজুক রাসেল, চাষি আলম, জিয়াউল হক পলাশ ও শামীম হাসান সরকারসহ ব্যাচেলর পয়েন্টের মূল টিমকে নিয়ে বেশ কিছু চমকপ্রদ দৃশ্যের শুটিং করা হয়েছে সেখানে। নেপালের মনোরম লোকেশন ছাড়াও গল্পে থাকছে নতুন বাঁক। তবে এবারের গল্পের অন্যতম প্রধান আকর্ষণ হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপের উন্মাদনা।
পরিচালক অমি জানিয়েছেন, ব্যাচেলর পয়েন্টের চিরচেনা চরিত্রগুলোকে দর্শক এবারের পর্বে ব্রাজিল ও আর্জেন্টিনার জার্সি গায়ে দেখতে পাবেন। নতুন এই নেপালি অভিনেত্রীর আগমন এবং বিশ্বকাপের আমেজ সব মিলিয়ে সিজন ফাইভের নতুন চ্যাপ্টারগুলো দর্শকদের বেশ আনন্দ দেবে।

Aminur / Aminur

বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে

সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’

সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা