অন্ধকার জগতের গল্পে প্রিয়ম
সংখ্যায় বেশি না হলেও অল্প কাজে মানসম্মত গল্পে নিজেকে উপস্থাপন করে আসছেন অভিনেত্রী নিশাত প্রিয়ম। প্রতিটি চরিত্রে রাখছেন আলাদা ছাপ। নাটক ও ওটিটি প্ল্যাটফর্মে তার অভিনয় দর্শকদের নজর কেড়েছে। সেই ধারাবাহিকতায় এবার তিনি হাজির হয়েছেন অন্ধকার জগতের গল্প নিয়ে।
গতকাল ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতে মুক্তি পেয়েছে নাটক ‘ফুটবল হট্টগোল’। বিশ্বকাপকে কেন্দ্র করে প্রচলিত আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের হাস্যরসাত্মক দ্বন্দ্বের বাইরে গিয়ে নাটকটিতে ফুটবলকে ঘিরে জুয়া ও আন্ডারওয়ার্ল্ডের একটি গল্প তুলে ধরা হয়েছে। ফুটবল হট্টগোল নির্মাণ করেছেন দীপু হাজরা।
নাটকের গল্পে দেখা যায়, গ্র্যাজুয়েশন শেষ করেও চাকরি না পাওয়া আয়ান ফুটবল নিয়ে ভবিষ্যদ্বাণী করতে
পারদর্শী। ম্যাচের আগে তার করা প্রতিটি পূর্বাভাস মিলে যেতে থাকায় ‘অক্টোপাস ভাই’ নামে একটি ফেসবুক পেজ চালু করে সে। এক পর্যায়ে তার ভবিষ্যদ্বাণী বিশ্বাস করে অনেকেই বড় অঙ্কের জুয়ায় জড়িয়ে পড়ে। এরপর হঠাৎ নিখোঁজ হয়ে যায় আয়ান, আর সেখান থেকেই শুরু হয় রহস্য।
নাটকে আয়ান চরিত্রে অভিনয় করেছেন শ্যামল মাওলা। তার বিপরীতে একজন নবীন ক্রীড়া সাংবাদিকের চরিত্রে রয়েছেন নিশাত প্রিয়ম। কাজের সূত্রে অক্টোপাস ভাই পেজের সন্ধান পান তিনি। আয়ানকে নিয়ে একটি প্রতিবেদন প্রকাশের পর দুজনের মধ্যে বন্ধুত্ব গড়ে ওঠে। পরে আয়ান নিখোঁজ হলে তাকে খুঁজে বের করার মিশনে নামেন এই সাংবাদিক।
নাটকটি নিয়ে নিশাত প্রিয়ম বলেন, ‘একেবারেই ভিন্ন এক গল্পের নাটক ফুটবল হট্টগোল। বিশ্বকাপ উম্মাদনায় হাস্যরসের বাইরে নাটকটিতে বাস্তবতা তুলে ধরা হয়েছে। নাটকটি দর্শকদের ভালো লাগবে।’
সাংবাদিক চরিত্রে অভিনয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে নিশাত প্রিয়ম জানান, এমন একটি ভিন্নধর্মী চরিত্রে কাজ করতে পেরে তিনি ভীষণ আনন্দিত। এ জন্য তিনি পরিচালকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
নাটকটি প্রসঙ্গে নির্মাতা দীপু হাজরা বলেন, বিশ্বকাপ উপলক্ষে নির্মিত নাটকগুলোতে সাধারণত কমেডির প্রাধান্য থাকে। তবে ফুটবলকে ঘিরে সমাজে জুয়াসহ নানা অপরাধমূলক কর্মকাণ্ডও ঘটে। সেই বাস্তবতাকেই ভিন্নভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। শিল্পীরাও গল্পটি বিশ্বাসযোগ্য করে তোলার চেষ্টা করেছেন।
ফুটবল হট্টগোল নাটকে আরও অভিনয় করেছেন- ডলি জহুর, আজম খান, মাহমুদুল ইসলাম মিঠু ও জয়নাল জ্যাক। এদিকে মাছরাঙা টেলিভিশনে চলছে নিশাত প্রিয়মের ধারাবাহিক নাটক ‘মিডল ক্লাস ফ্যামিলি’। মধ্যবিত্ত জীবনের সুখ-দুঃখ, সংগ্রাম ও স্বপ্নের গল্প নিয়ে এগিয়েছে নাটকটি। নজরুল ইসলাম রাজুর পরিচালনায় এতে তুলি চরিত্রে অভিনয় করেছেন নিশাত প্রিয়ম।
Aminur / Aminur
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান