আপ্লুত পূর্ণিমা, জানালেন কৃতজ্ঞতা
ঢাকাই ছবির জনপ্রিয় অভিনেত্রী দিলারা হানিফ পূর্ণিমার জন্মদিন ছিল গতকাল। ভক্ত, সতীর্থ ও শোবিজের নানাজনের কাছ থেকে শুভেচ্ছা পেয়েছেন। এই অফুরান ভালোবাসায় আপ্লুত অভিনেত্রী। আজ জানালেন প্রতিক্রিয়া। নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক বার্তায় পূর্ণিমা লেখেন, “জন্মদিনে আপনাদের এতো এতো ভালোবাসা, দোয়া আর আন্তরিক শুভেচ্ছায় আমি সত্যিই অভিভূত। প্রতিটি শুভেচ্ছা, প্রতিটি দোয়া আমার হৃদয় ছুঁয়ে গেছে। আপনাদের এই নিঃস্বার্থ ভালোবাসাই আমার সবচেয়ে বড় শক্তি ও প্রাপ্তি। আজ আমি যে ‘পূর্ণিমা’, তার পেছনে আপনাদের ভালোবাসা, সমর্থন আর বিশ্বাসের অনেক বড় অবদান রয়েছে।”
যাদের শুভেচ্ছার জবাব দিতে পারেননি, তাদের কাছে নম্রচিত্তে ক্ষমাও চেয়েছেন ‘মনের মাঝে তুমি’ অভিনেত্রী। লিখেছেন, ‘আমি সবসময় চেষ্টা করি সবার শুভেচ্ছার উত্তর দিতে। কোনো কারণে যদি কারও বার্তার উত্তর দিতে না পারি, আশা করি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। আল্লাহ যেন আজীবন আপনাদের ভালোবাসা ও দোয়া নিয়ে বেঁচে থাকার তাওফিক দান করেন। সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা, অফুরন্ত ভালোবাসা ও দোয়া।’
প্রসঙ্গত, পূর্ণিমা অনেক বছর ধরেই অভিনয়ে অনিয়মিত। মাঝে কয়েকটি ছবিতে কাজ করলেও সেগুলো আর আলোর মুখ দেখেনি। এরপর ওটিটিতেও কাজ করেছেন। তবে সেখানেও আর নতুন কিছুর খবর মিলছে না। যদিও অভিনেত্রী বরাবরই বলেন, পছন্দসই গল্প-চরিত্র পেলে তিনি অভিনয়ে আগ্রহী।
এমএসএম / Aminur
বলিউডে রাজত্ব করেছেন এক যুগ, কিন্তু ভালোবেসেছেন বাংলাকে
সালমান শাহ: একজন সিনে জগতের ‘টাইম ট্রাভেলার’
সীমান্তঘেঁষা মানুষের গল্প নিয়ে ‘ডাঙগোয়াল’
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান