৬ মাস পর ব্যাট হাতে বেন স্টোকস
গত ১২ এপ্রিল বাঁ হাতের তর্জনিতে চোট পেয়ে আইপিএল থেকে ছিটকে গিয়েছিলেন। দীর্ঘ ৬ মাস পর আবার ব্যাট হাতে তুলতে পারলেন বেন স্টোকস। তবে আঙুলে এখনও জড়ানো রয়েছে ব্যান্ডেজ। যার অর্থ হলো- ক্রিকেটের মূলস্রোত থেকে আরও কিছু দিন দূরে থাকতে হবে ইংল্যান্ডের অলরাউন্ডারকে।
টুইটারে নিজেই ছবি পোস্ট করে চোটের আপডেট দিয়েছেন স্টোকস। সেখানে লিখেছেন, ‘১২ এপ্রিল আঙুল ভেঙে গিয়েছিল। তারপর আবার ব্যাট হাতে তুলতে পারলাম।’
আঙুলের চোটের কারণেই নিজেকে ক্রিকেট থেকে সরিয়ে নিয়েছেন স্টোকস। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে খেলতে দেখা যাবে না। এমনকি, অ্যাসেজ সিরিজেও নেই স্টোকস। তবে শুধু যে চোটের কারণেই তার সরে থাকা তা নয়, মানসিক স্বাস্থ্যেরও প্রসঙ্গ রয়েছে এখানে। আইপিএলের পরই কিন্তু ইংল্যান্ডের হয়ে ক্রিকেট থেকে সরে গিয়েছিলেন। যা নিয়ে বিস্তর কথাও হয়েছিল।
বেন স্টোকসের মতো অলরাউন্ডার টিমে না থাকায় ইংল্যান্ড অনেকটাই দুর্বল হয়ে গেছে। বিশেষ করে মিডল অর্ডারে তার মতো ব্যাটার পাওয়া যাচ্ছে না। সেই সঙ্গে চতুর্থ বোলারও নেই জো রুটদের হাতে। যা চাপ বাড়াচ্ছে টিমের। ইংল্যান্ডকে বিশ্বকাপ এনে দেওয়া ক্রিকেটারের ইনজুরি আপডেট থেকে অনেকেই ধারণা করছেন এবার বাইশ গজে দ্রুত ফিরবেন স্টোকস।
প্রীতি / প্রীতি
রিয়ালে খেলে যথেষ্ট সম্মান পাচ্ছে না ভিনি : মরিনিও
বাংলাদেশের নতুন টি-টোয়েন্টি অধিনায়ক হচ্ছেন যিনি
মেসিও কি ১০০০ গোলের আশায় ছুটছেন? যা বললেন মায়ামি কোচ
‘ভালো না করলে এটাই তাদের শেষ সিরিজ’, ৫ ক্রিকেটারকে সতর্ক করলেন আখতার
তৃণমূল ক্রিকেটে অবদান, ইয়ুথ ভলান্টিয়ার অ্যাওয়ার্ড পেলেন মিঠু
মার্টিনেজের চোয়ালে অস্ত্রোপচার, চোট নিয়ে যে বার্তা দিলেন
অস্ট্রেলিয়ায় দ্রুততম ফিফটির পর ম্যাকগার্কের সেঞ্চুরি
মেসির হঠাৎ স্পেন সফর নিয়ে আলোচনা, মুখ খুললেন মায়ামির কোচ
প্রথমবার আইপিএলে কোচের দায়িত্বে চামিন্দা ভাস
বছরের শেষ দুই ম্যাচের প্রতিপক্ষ ও সূচি চূড়ান্ত করল আর্জেন্টিনা
ওয়ানডেতে বাংলাদেশের সাম্প্রতিক দুর্দশা ও আলিসকে নিয়ে যে বার্তা লিটনের
মোহামেডান ও কিংসের সহজ জয়