সৌদি আরবের মাটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটি লক্ষ্য করে শক্তিশালী ব্যালিস্টিক বা দূরপাল্লার ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রায় চার মাসের মধ্যে সৌদি আরবের ভূখণ্ডে তেহরানের পক্ষ থেকে এটিই প্রথম সরাসরি সামরিক হামলা বলে দাবি করা হয়েছে।
সৌদি আরবে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা
একজন দায়িত্বশীল মার্কিন সরকারি কর্মকর্তার বরাত দিয়ে সংবাদমাধ্যম অ্যাক্সিওসের এক বিশেষ সংবাদদাতা সামাজিক যোগাযোগমাধ্যমে এ তথ্য প্রকাশ করেন।
তবে শনিবারের এ হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে বা সৌদি আরবের ঠিক কোন মার্কিন সামরিক ঘাঁটিকে লক্ষ্যবস্তু করা হয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।
এর আগে চলতি বছরের এপ্রিল মাসের শুরুতে সৌদি আরবের জুবাইল পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে সর্বশেষ সরাসরি সামরিক হামলা চালিয়েছিল তেহরান। প্রায় চার মাস পর সৌদি আরবের অভ্যন্তরে আবারও ক্ষেপণাস্ত্র হামলার এ ঘটনা ঘটল।পাকিস্তানের মধ্যস্থতায় হওয়া যুক্তরাষ্ট্র ও ইরানের যুদ্ধবিরতি চুক্তি ভেঙে যাওয়ার পর সাম্প্রতিক সপ্তাহগুলোতে পারস্য উপসাগরের হরমুজ প্রণালিতে দুই দেশের মধ্যে তীব্র সামরিক সংঘাত চলছে। বিশ্লেষকদের মতে, সেই উত্তেজনার ধারাবাহিকতায় সৌদি আরবে এ হামলার ঘটনা ঘটেছে।
Parna / Parna
মিসাইলের রেঞ্জ ২ হাজার কিমি রাখার বাধ্যবাধকতা তুলে নিলো বিপ্লবী গার্ড
ভারী বৃষ্টিতে গাজার বাস্তুচ্যুতদের দুর্ভোগ চরমে
ইয়েমেনের সানায় সৌদির বিমান হামলা, নিহত ২২
সময় ফুরিয়ে আসছে, ইরানে এখনই হামলার জন্য ট্রাম্পকে পরামর্শ কিছু উপদেষ্টার
‘যুদ্ধের শুরুর দিকের চেয়ে বর্তমানে বেশি শক্তিশালী ইরানি বাহিনী’
ইয়েমেনের রাজধানীতে সৌদির বিমান হামলায় ১১ জন নিহত
লোহিত সাগরে জাহাজ চলেচলে নতুন নিয়ম জারি করেছে হুথিরা
শিশুদের যৌন নিপীড়নের অভিযোগে প্রিন্স হ্যারির শ্বশুর গ্রেপ্তার
ইরানে ‘সীমিত মাত্রায়’ হামলা হয়েছে, জানালেন ট্রাম্প
পদত্যাগ করলেন ট্রাম্প প্রশাসনের ৩ জ্যেষ্ঠ কর্মকর্তা
নোয়াখালী, চট্টগ্রাম বন্দর ও সিলেটের ‘পুনরুদ্ধার’ চান বিজেপির এমপি
ইরানের পরমাণু প্রকল্পের তথ্য দিলে ২ কোটি ডলার পুরস্কার দেবে যুক্তরাষ্ট্র