চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে
মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংকের ২ কোটি ১৬ লাখ টাকার চেক ডিজঅনার মামলায় রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে কারাগারে পাঠিয়েছেন আদালত। করোনা মহামারির সময় ভুয়া করোনা পরীক্ষার সনদ ও নমুনা পরীক্ষা জালিয়াতির ঘটনায় তিনি ব্যাপক আলোচনায় আসেন।সোমবার (২০ জুলাই) বিকালে ঢাকার যুগ্ম মহানগর দায়রা জজ আদালত-৫-এর বিচারক সাদিক আহম্মেদের আদালত এ আদেশ দেন।সাহেদের আইনজীবী মোহাম্মদ দবির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে বলেন, মামলাটি করার সময় সাহেদ প্রায় সাড়ে চার বছর কারাগারে ছিলেন। তখন এ মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়নি। পরে ২০২৫ সালের ৪ মে আদালত তাকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। এখন তাকে কারাগারে পাঠানো হয়েছে। এ রায়ের বিরুদ্ধে তারা আপিল করবেন।মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালে ব্যবসায়িক কাজে মার্কেন্টাইল কো-অপারেটিভ ব্যাংক থেকে ২ কোটি ১৬ লাখ টাকা ঋণ নেন সাহেদ। ঋণের নিরাপত্তা হিসেবে একই পরিমাণ টাকার একটি চেক ব্যাংকে জমা দেন। পরে ঋণের টাকা পরিশোধ না করায় ব্যাংক চেকটি ব্যাংকে উপস্থাপন করলে তা ডিজঅনার হয়। এ ঘটনায় ব্যাংকের পক্ষ থেকে ১৮৮১ সালের নেগোশিয়েবল ইন্সট্রুমেন্টস অ্যাক্টের ১৩৮ ধারায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে মামলা করা হয়। পরে মামলাটি বিচারের জন্য ঢাকার মহানগর দায়রা জজ আদালতে পাঠানো হয়।বিচার শেষে ২০২৫ সালের ৪ মে আদালত সাহেদকে এক বছরের কারাদণ্ড এবং ২ কোটি ১৬ লাখ টাকা অর্থদণ্ড দেন। একই সঙ্গে তার বিরুদ্ধে সাজা পরোয়ানা ও গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।এর আগে রাজধানীর ইসিবি চত্বর এলাকা থেকে সাহেদকে গ্রেফতার করে পুলিশ। পরে পল্লবী থানার মামলার চাহিদার পরিপ্রেক্ষিতে তাকে পল্লবী থানায় হস্তান্তর করা হয়। সেখানে আদালতে হাজির করা হলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
Parna / Parna
‘বিশ্বমঞ্চে দেশের মানুষের কথা বলবেন তারেক রহমান’
রোহিঙ্গা সমস্যা সমাধানে ইউএনএইচসিআরকে সহায়তা করবে ফ্রান্স
মোহাম্মদপুরে সন্ত্রাসী ‘কাইল্ল্যা ফারুক’ বিদেশি পিস্তলসহ গ্রেপ্তার
পররাষ্ট্রসচিবের সঙ্গে রাশিয়ার রাষ্ট্রদূতের সাক্ষাৎ
২০ দিনে ডেঙ্গুতে ১২ মৃত্যু, হাম নিয়ে হাসপাতালে ভর্তি ৮ হাজারের বেশি
জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত
জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান
ওয়ারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে প্রাণ গেল চালকের
মালয়েশিয়া গেলেন চিফ হুইপ
যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট
পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত
কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক