নিরাপত্তা জোরদারে মেট্রোরেলের স্টেশন-পিয়ার পরিদর্শন এমডির
মেট্রোরেলের যাত্রীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করতে মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও স্টেশনসহ দুটি গুরুত্বপূর্ণ পিয়ার পরিদর্শন করেছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. শাওগাতুল আলম।সোমবার (২০ জুলাই) সকাল ৯টা থেকে বেলা সাড়ে ১২টা পর্যন্ত নিয়মিত পরিদর্শন কার্যক্রমের অংশ হিসেবে তিনি স্টেশন ও পিয়ারগুলো সরেজমিনে পরিদর্শন করেন।ডিএমটিসিএল জানিয়েছে, সেফটি অডিট কমিটির প্রতিবেদনের আলোকে এবং হাইকোর্টের নির্দেশনা যথাযথ বাস্তবায়নের লক্ষ্যে এ পরিদর্শন পরিচালনা করা হয়। এ সময় ব্যবস্থাপনা পরিচালক মতিঝিল, বিজয় সরণি ও আগারগাঁও মেট্রোরেল স্টেশনের সার্বিক অবস্থা পর্যবেক্ষণ করেন। পরিদর্শনকালে তিনি যাত্রীদের নিরাপদ ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করা এবং স্টেশনসংলগ্ন ফুটপাত অবৈধ দখলমুক্ত রাখতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। এ ছাড়া সংসদ ভবনসংলগ্ন ৪২৩ নম্বর পিয়ারের বিয়ারিং প্যাড এবং আগারগাঁও স্টেশনসংলগ্ন ৩৪১ নম্বর পিয়ারের পিয়ার হেডের ফাটল (ক্র্যাক) ম্যানলিফট ব্যবহার করে সরেজমিনে পরিদর্শন করেন তিনি।ডিএমটিসিএলের ব্যবস্থাপনা পরিচালক সংশ্লিষ্টদের নিয়মিত রক্ষণাবেক্ষণে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দেন। একই সঙ্গে মেট্রোরেলের অবকাঠামো এবং যাত্রীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণের তাগিদ দেন।পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, এমআরটি লাইন-১-এর প্রকল্প পরিচালক মো. সারওয়ার উদ্দীন খান, ডিএমটিসিএলের পরিচালক (পরিচালনা ও রক্ষণাবেক্ষণ) মো. নজরুল ইসলাম, এমআরটি লাইন-৬-এর অতিরিক্ত প্রকল্প পরিচালকরা, প্রকল্পের পরামর্শক এনকেডিএম অ্যাসোসিয়েশনের অ্যাক্টিং টিম লিডার তাকায়ুকি ফুজিতোমি এবং ডিএমটিসিএলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Parna / Parna
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করার নির্দেশ প্রধানমন্ত্রীর
গণপরিবহন তামাকমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের দাবি
নিরাপত্তা জোরদারে মেট্রোরেলের স্টেশন-পিয়ার পরিদর্শন এমডির
জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান
আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি
মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের
প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত