ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

গণপরিবহন তামাকমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের দাবি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০-৭-২০২৬ রাত ৮:৩২

গণপরিবহনে তামাকমুক্ত পরিবেশ নিশ্চিতে প্রযুক্তিনির্ভর কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানানো হয়েছে। সোমবার (২০ জুলাই) বনানীতে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) ভবনে আয়োজিত এক মতবিনিময় সভা থেকে এই দাবি উঠে।‘গণপরিবহন ও পাবলিক প্লেসে ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) (সংশোধন) আইন, ২০২৬’-এর সফল বাস্তবায়ন এবং ধূমপানমুক্ত পরিবহন ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে বিআরটিএ এই সভার আয়োজন করে। অনুষ্ঠানটি আয়োজনে সহযোগিতা করে ডেভলপমেন্ট এ্যাকটিভিটিস অব সোসাইটি (ডাস্) এবং বাংলাদেশ তামাক বিরোধী জোট (বাটা)।বিআরটিএর চেয়ারম্যান ও অতিরিক্ত সচিব মোহাম্মদ হাবীবুর রহমান সভায় সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বিআরটিএর বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ, বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি), ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ), জাতীয় তামাক নিয়ন্ত্রণ সেল (এনটিসিসি), ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান, পরিবহন মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। সভায় বক্তারা বলেন, বাংলাদেশ সরকার ২০৪০ সালের মধ্যে দেশকে তামাকমুক্ত করার যে লক্ষ্য নির্ধারণ করেছে, তা অর্জনে গণপরিবহন খাতে তামাক নিয়ন্ত্রণ আইন কার্যকরভাবে বাস্তবায়নের বিকল্প নেই। গণপরিবহন ও টার্মিনালগুলোতে আইন বাস্তবায়নের মাধ্যমে যাত্রী, চালক, সহকারী এবং সাধারণ মানুষকে পরোক্ষ ধূমপানের ক্ষতিকর প্রভাব থেকে সুরক্ষা দেওয়া সম্ভব হবে।সভায় ধূমপানমুক্ত পরিবহন ম্যানুয়াল প্রণয়ন, বিআরটিএ সেবা অ্যাপে তামাক নিয়ন্ত্রণ বিষয় অন্তর্ভুক্ত করা, সকল গণপরিবহনে ধূমপানমুক্ত সাইনেজ স্থাপন, ড্রাইভিং লাইসেন্সের মেডিকেল সার্টিফিকেট (ফরম-২) হালনাগাদ, বিআরটিএর ওয়েবসাইট ও অন্যান্য ডিজিটাল প্ল্যাটফর্মে সচেতনতামূলক বার্তা সংযোজন এবং ডিজিটাল মনিটরিং ও ড্রাইভার সম্পৃক্তকরণ ব্যবস্থা চালুর বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।বক্তারা বলেন, প্রযুক্তিনির্ভর নজরদারি ও সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত উদ্যোগের মাধ্যমে ধূমপানমুক্ত, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত গণপরিবহন ব্যবস্থা গড়ে তোলা সম্ভব। এ লক্ষ্যে বিআরটিএর নেতৃত্বে একটি সমন্বিত কর্মপরিকল্পনা গ্রহণ, পূর্বে উপস্থাপিত প্রস্তাবগুলোর বাস্তবায়ন ত্বরান্বিত করা, বিআরটিএ ও এনটিসিসি কর্তিৃক সংশ্লিস্ট বাস মালিক কর্তৃপক্ষকে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়নে নির্দেশনামূলক চিঠি প্রদান এবং সংশ্লিষ্ট বিভাগগুলোর দায়িত্ব ও সময়সূচি নির্ধারণের ওপর সভায় গুরুত্বারোপ করা হয়।সভায় ডাস্ এর পক্ষ থেকে তামাক নিয়ন্ত্রণ কার্যক্রমের অগ্রগতি ও ভবিষ্যৎ পরিকল্পনা উপস্থাপন করা হয়। পাশাপাশি সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং পরিবহন খাতের সংশ্লিষ্ট অংশীজনদের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে গণপরিবহনে তামাক নিয়ন্ত্রণ আইন বাস্তবায়ন আরও জোরদার করার আহ্বান জানানো হয়।

Parna / Parna

যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে

প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করার নির্দেশ প্রধানমন্ত্রীর

গণপরিবহন তামাকমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের দাবি

নিরাপত্তা জোরদারে মেট্রোরেলের স্টেশন-পিয়ার পরিদর্শন এমডির

জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অ‌ভিনন্দন

চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে

দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান

আসাদুজ্জামানকে ফেরত চেয়ে দিল্লিকে ঢাকার চিঠি

মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার পরিকল্পনা সরকারের

প্রধানমন্ত্রীর নৈশভোজে অংশ নিচ্ছে না জমিয়ত

জন্মগত জটিল রোগে আক্রান্ত শিশু আনিফার চিকিৎসার দায়িত্ব নিলেন প্রধানমন্ত্রী