যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
ফ্যাসিবাদ বিরোধী যুগপৎ আন্দোলনে শরিক নেতাদের সঙ্গে রাষ্ট্রীয় অতিথি ভবনে শুভেচ্ছা বিনিময় করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সোমবার সন্ধ্যা ৭টা ২৭ মিনিটে রাষ্ট্রীয় অতিথি ভবনে যুগপৎ আন্দোলনের শরিক দলের নেতাদের জন্য প্রস্তুত করে রাখা উন্মুক্ত প্রাঙ্গণে নির্দিষ্ট স্থানে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান।সেখানে তিনি প্রতিটি টেবিল ঘুরে ঘুরে যুগপৎ আন্দোলনের নেতাদের সঙ্গে কুশল বিনিময় করেন। এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।পরে সন্ধ্যা ৭টা ৪০ মিনিটে কুরআন তিলাওয়াতের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠান শুরু হয়।ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে শরিক ৪১টি দলের নেতাদের এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য, আন্দোলনের সময়ে গঠিত লিয়াজোঁ কমিটির সদস্যরা অনুষ্ঠানে উপস্থিত হন।১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ সংসদ নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সরকার গঠনের পর এটি আন্দোলনে শরিক দলের নেতাদের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক সাক্ষাৎ অনুষ্ঠান।গণতন্ত্র মঞ্চ, ১২ দলীয় জোট, সমমনা জাতীয়তাবাদী জোট, গণতান্ত্রিক বাম জোট, ইসলামী ঐক্যজোটসহ ইসলামী দলগুলোকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়।
Parna / Parna
সেই ‘কালো দুপুরের’ এক বছর আজ
সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
এক বছরে সাড়ে চার মিলিয়ন মামলা কমিয়ে দুই মিলিয়নে আনার আশা আইনমন্ত্রীর
যুগপৎ আন্দোলনের শরিক নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়
প্রতিটি কর্মঘণ্টা ও করের টাকার সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে
প্রান্তিক মানুষের স্বাস্থ্যসেবা আরো সহজলভ্য করার নির্দেশ প্রধানমন্ত্রীর
গণপরিবহন তামাকমুক্ত করতে প্রযুক্তিনির্ভর উদ্যোগের দাবি
নিরাপত্তা জোরদারে মেট্রোরেলের স্টেশন-পিয়ার পরিদর্শন এমডির
জোট শরিকদের সঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী
যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীকে তারেক রহমানের অভিনন্দন
চেক ডিজঅনার মামলায় রিজেন্টের সাহেদ কারাগারে
দিল্লির বাংলাদেশ হাইকমিশনের নতুন প্রেস মিনিস্টার সাইদুর রহমান