ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

চট্টগ্রাম-বরিশালে ভারী বৃষ্টির সতর্কতা, পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১-৭-২০২৬ দুপুর ৩:৫৪

সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামী ৪৮ ঘণ্টায় চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

একই সঙ্গে অতি ভারী বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কার কথাও বলা হয়েছে।

মঙ্গলবার (২১ জুলাই) বিকেলে আবহাওয়া অধিদপ্তরের ঝড় সতর্কীকরণ কেন্দ্র থেকে প্রকাশিত ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

সতর্কবার্তায় বলা হয়, সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে আগামীকাল বুধবার (২২ জুলাই) সকাল ৬টা থেকে পরবর্তী ৪৮ ঘণ্টায় বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কোথাও কোথাও ভারী (২৪ ঘণ্টায় ৪৪ থেকে ৮৮ মিলিমিটার) থেকে অতি ভারী (২৪ ঘণ্টায় ৮৮ মিলিমিটারের বেশি) বৃষ্টিপাত হতে পারে।

এতে আরও বলা হয়, ভারী থেকে অতি ভারী বর্ষণের কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকার কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা রয়েছে।

প্রসঙ্গত, আবহাওয়া অধিদপ্তরের নিয়ম অনুযায়ী, কোনো অঞ্চলে ২৪ ঘণ্টায় ১-১০ মিলিমিটার বৃষ্টিপাতকে হালকা, ১১-১২ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি, ২৩-৪৩ মিলিমিটার বৃষ্টিপাতকে মাঝারি ধরনের ভারি, ৪৪-৮৮ মিলিমিটার বৃষ্টিপাতকে ভারি এবং ৮৮ মিলিমিটারের বেশি বৃষ্টিপাতকে অতি ভারি বৃষ্টিপাত হিসেবে গণ্য করা হয়।

এমএসএম / এমএসএম

জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশি নৌ-সদস্য নিহত

জাপান সফর শেষে দেশে ফিরলেন সেনাপ্রধান

ওয়ারীতে ব্যাটারি চালিত ভ্যান উল্টে প্রাণ গেল চালকের

মালয়েশিয়া গেলেন চিফ হুইপ

যাত্রাবাড়ীতে ১০ ককটেল উদ্ধার, নিষ্ক্রিয় করল বোম্ব ডিসপোজাল ইউনিট

পাঁচ দিন দেশের বিভিন্ন স্থানে হতে পারে ভারী বৃষ্টিপাত

কম্বোডিয়ায় অনলাইন স্ক্যাম কার্যক্রমে অভিযান, ৯ বাংলাদেশি আটক

দুই জেলায় নতুন পুলিশ সুপার

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী