ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রেলের সব তথ্য ও সংবাদ প্রচারে জনসংযোগ পরিচালককে সমন্বয়ের নির্দেশ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬-৭-২০২৬ দুপুর ৪:৩৩

বাংলাদেশ রেলওয়ের জনস্বার্থসংশ্লিষ্ট সব ধরনের সংবাদ, প্রকাশযোগ্য তথ্য এবং যাত্রীসেবাবিষয়ক খবর দ্রুত জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে প্রচারের উদ্যোগ নিতে জনসংযোগ পরিচালককে নির্দেশ দেওয়া হয়েছে। একইসঙ্গে এ সংক্রান্ত তথ্য সরবরাহে রেলওয়ের সব দপ্তর ও কর্মকর্তাকে জনসংযোগ শাখার সঙ্গে সমন্বয় করে সহযোগিতা করতে বলা হয়েছে।

রোববার (২৬ জুলাই) বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের কার্যালয়ের জনসংযোগ শাখা থেকে জারি করা এক অফিস আদেশে এ নির্দেশনা দেওয়া হয়। মহাপরিচালকের অনুমোদনক্রমে পরিচালক (জনসংযোগ) আনিসুর রহমান আদেশটি জারি করেন।

অফিস আদেশে বলা হয়, পরিচালক (জনসংযোগ), বাংলাদেশ রেলওয়ে, রেলভবনের মাধ্যমে রেলওয়ের সঙ্গে সংশ্লিষ্ট জনগুরুত্বপূর্ণ সব ধরনের সংবাদ ও প্রকাশযোগ্য প্রয়োজনীয় তথ্য, বিশেষ করে সম্মানিত যাত্রীদের ভ্রমণসংক্রান্ত খবর দ্রুততার সঙ্গে গুরুত্ব দিয়ে জাতীয় প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমে যথাসময়ে প্রচারের উদ্যোগ নিতে হবে। পাশাপাশি সব ধরনের গণমাধ্যমের সঙ্গে প্রয়োজনীয় সমন্বয়ও করতে হবে।

এ লক্ষ্য বাস্তবায়নে বাংলাদেশ রেলওয়ের সংশ্লিষ্ট দপ্তর ও কর্মকর্তাদের প্রয়োজনীয় তথ্য ও প্রকাশযোগ্য সংবাদ পরিচালক (জনসংযোগ)-এর কাছে নিয়মিত সরবরাহ এবং প্রয়োজনীয় সহযোগিতা করার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

অফিস আদেশের অনুলিপি মহাপরিচালকের একান্ত সচিব, অতিরিক্ত মহাপরিচালক (অপারেশন, আরএস, এমঅ্যান্ডসিপি, অবকাঠামো, অর্থ ও উন্নয়ন), পূর্ব ও পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক, বিভিন্ন প্রধান দপ্তরের বিভাগীয় প্রধান, রেলওয়ে ট্রেনিং একাডেমির রেক্টর, ঢাকা, চট্টগ্রাম, পাকশী ও লালমনিরহাটের বিভাগীয় রেল ব্যবস্থাপক (ডিআরএম) এবং সংশ্লিষ্ট বিভাগীয় কর্মকর্তাদের কাছে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য পাঠানো হয়েছে।

এমএসএম / এমএসএম

দুই জেলায় নতুন পুলিশ সুপার

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের