বিপিসি চেয়ারম্যান রেজানুর রহমান হঠাৎ ওএসডি
বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) চেয়ারম্যান রেজানুর রহমানকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।
রোববার (২৬ জুলাই) রাতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন নিয়োগ-১ শাখার সিনিয়র সহকারী সচিব মু. তানভীর হাসান রুমানের সই করা এক প্রজ্ঞাপনে মো. রেজানুর রহমানকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা করা হয়। তবে, কী কারণে তাকে ওএসডি করা হয়েছে, সে সম্পর্কে নিশ্চিত হওয়া যায়নি। এর আগে, আগের চেয়ারম্যান আমিন উল আহসানকেও ওএসডি করেছিল জনপ্রশাসন মন্ত্রণালয়।
জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, গত ২ ফেব্রুয়ারি রেজানুর রহমানকে বিপিসি চেয়ারম্যান হিসেবে পদায়ন করে প্রজ্ঞাপন করা হয়। এর আগে তিনি পেট্রোবাংলার চেয়ারম্যান হিসেবে পদায়িত ছিলেন।
আলোচনা উঠেছে, জ্বালানি বেসরকারি খাতে দেওয়া, পরিশোধিত জ্বালানি আমদানির সরবরাহকারী তালিকাভুক্তির শর্টলিস্টে রাজনৈতিক প্রভাবশালী কয়েকটি প্রতিষ্ঠানকে তালিকায় না রাখা নিয়ে চাপের মধ্যে ছিলেন বিপিসি চেয়ারম্যান। সমালোচনা ছিল- বিপিসির প্রধান কার্যালয় চট্টগ্রামে না করে উল্টো প্রধান কার্যালয় চট্টগ্রাম থেকে ঢাকায় নিয়ে যাওয়ার প্রচেষ্টা ছিল তার।
এমএসএম / এমএসএম
দুই জেলায় নতুন পুলিশ সুপার
তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ
যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান
চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ
কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন
ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী
আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার
রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা