ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

রাষ্ট্রপতি নির্বাচন: স্পিকারের সঙ্গে আলোচনা করতে সংসদে সিইসি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৮-৭-২০২৬ দুপুর ১১:১৬

২৩তম রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে আলোচনা করতে জাতীয় সংসদে গেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন।
মঙ্গলবার (২৮ জুলাই) বেলা ১১টার বৈঠক থেকে আসা সিদ্ধান্ত অনুযায়ী এ নির্বাচন অনুষ্ঠিত হবে। সিইসি সাড়ে ১০টার দিকে নির্বাচন কমিশনারদের নিয়ে সংসদের উদ্দেশে রওনা দেন।
গত ২৪ জুলাই রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন পদত্যাগ করলে ওই দিনই তা গ্রহণ করেন স্পিকার হাফিজ উদ্দিন।
একই দিনে পরবর্তী রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত সময়ের জন্য তিনি রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেন।
স্পিকারের এ দায়িত্ব গ্রহণের কারণে বর্তমানে ডেপুটি স্পিকার স্পিকারের দায়িত্ব পালন করছেন।
রাষ্ট্রপতি নির্বাচন আইন-১৯৯১ অনুযায়ী, প্রধান নির্বাচন কমিশনার রাষ্ট্রপতি নির্বাচনের ‘নির্বাচনী কর্তা’ হিসেবে দায়িত্ব পালন করবেন। এক্ষেত্রে স্পিকারের সঙ্গে আলোচনা করে তফসিল ঘোষণা করবেন তিনি।
রাষ্ট্রপতি নির্বাচনে ভোট দিয়ে থাকেন সংসদ সদস্যরা।

Aminur / Aminur

দুই জেলায় নতুন পুলিশ সুপার

তেলের দাম বাড়ানোর প্রতিবাদ, চবি ছাত্রদল নেতাকে শোকজ

যুক্তরাষ্ট্রের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান

চট্টগ্রামে ২ টন চোরাচালানের কয়লাসহ ২টি কাঠের বোট জব্দ

কমলাপুরে ট্রেনের কোচে আগুনের ঘটনায় তদন্ত কমিটি গঠন

ফ্যাসিস্ট সরকারের দোসররা আন্দোলন না করে নাশকতা করছে : রেলপথ প্রতিমন্ত্রী

আত্মহত্যার প্ররোচনা মামলায় গাজী নজরুল ইসলাম ও তার স্ত্রী গ্রেপ্তার

রাজশাহী রেলওয়ে স্টেশনে শিক্ষার্থীকে মারধরের ঘটনায় আনসারের সম্পৃক্ততা নেই

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের