ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

শুটিংয়ে আহত রাশমিকা, কী হয়েছে অভিনেত্রীর?


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ২-৮-২০২৬ দুপুর ১১:৩৯

ভারতের ‘জাতীয় ক্রাশ’ খ্যাত অভিনেত্রী রাশমিকা মানদানার ভক্তদের জন্য দুঃসংবাদ। শুটিংয়ে গুরুতর আহত হয়েছেন অভিনেত্রী। এ জন্য চিকিৎসক তাকে টানা ছয় সপ্তাহ সম্পূর্ণ বিশ্রামে থাকার নির্দেশনা দিয়েছেন।
এনডিটিভির খবর অনুযায়ী, বর্তমানে রাশমিকার হাতে রয়েছে ‘রাণাবলী’ ও ‘মাইসা’ নামের দুটি সিনেমার কাজ। এগুলোর একটিতে শুটিংয়ের সময়ই চোট পেয়েছেন অভিনেত্রী। আঘাতের ফলে রাশমিকার নিতম্ব ও কোমরের মাঝখানের একটি পেশিতন্তু পুরোপুরি ছিঁড়ে গেছে বলে খবর।
বিষয়টি নিয়ে চিকিৎসকরাও একটু অবাক হয়েছেন। তাদের দাবি এরকম চোটের সম্মুখীন সাধারণত ক্রীড়াবিদদের হতে হয়। কেননা তারা নিয়মিত কঠোর শারীরিক অনুশীলনের মধ্যে দিয়ে যান। জানা গেছে, রাশমিকাও সিনেমার গল্পের জন্য নাচ এবং অ্যাকশন দৃশ্য করছিলেন। সেটাতেই কঠিন শারীরিক কসরত দেখাতে গিয়ে বিপাকে পড়তে হয়েছে তাকে।
দুর্ঘটনা কিংবা শারীরিক অবস্থা নিয়ে অবশ্য এখনো কোনো প্রতিক্রিয়া দেননি রাশমিকা।
উল্লেখ্য, রবীন্দ্র পুল্লের ‘মাইসা’ সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন রাশমিকা। অন্যদিকে ‘রাণাবলী’ বানাচ্ছেন রাহুল সংকৃত্যন। এতে রাশমিকার সঙ্গী তার বাস্তব জীবনের স্বামী বিজয় দেবারাকোন্ডা। এর আগে তারা ‘গীত গোবিন্দম’, ‘ডিয়ার কমরেড’-এর মতো সফল ছবি করেছেন।

 

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’