এবার আয়ুষ্মানের নায়িকা হলেন শর্বরী
পরিচালক সুরজ বরজাতিয়ার নতুন প্রজেক্ট ‘ইয়ে প্রেম মোল লিয়া’-র শুটিং সফলভাবে সম্পন্ন হলো। সিনেমাটিতে জুটি বেঁধেছেন বলিউড তারকা আয়ুষ্মান খুরানা এবং উদীয়মান অভিনেত্রী শর্বরী ওয়াঘ।
শনিবার মুম্বাইয়ের ঐতিহ্যবাহী বাণগঙ্গা ঘাটে সিনেমার শেষ দৃশ্যের শুটিং শেষে শুভ সমাপ্তির ঘোষণা দেন আয়ুষ্মান।
বাণগঙ্গায় আয়োজন করা শেষ দিনের শুটিং শেষে সামাজিক মাধ্যমে সেট থেকে বেশ কিছু ছবি শেয়ার করেন আয়ুষ্মান খুরানা। একটি ছবিতে দেখা যায় শর্বরীর হাতে হাত রেখে হাঁটছেন তিনি, অন্যটিতে পরিচালক সুরজ বরজাতিয়া ও দলের অন্যদের সঙ্গে সিনেমার ক্ল্যাপবোর্ড নিয়ে হাসিমুখে দাঁড়িয়ে আছেন।
ক্যাপশনে ভালোবাসা প্রকাশ করে আয়ুষ্মান লেখেন, ‘সবচেয়ে শুভ উপায়ে আমরা ইয়ে প্রেম মোল লিয়ার শুটিং শেষ করলাম। সুরজ স্যার, রাজশ্রী প্রডাকশনস ও পুরো টিমকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ। আমরা মুখিয়ে আছি আগামী ২৭ নভেম্বর প্রেক্ষাগৃহে আপনার এবং আপনার পুরো পরিবারের জন্য দারুণ এক প্রেমের গল্প নিয়ে আসার জন্য।’
ছবিটিতে একটি বিশেষ চরিত্রে অভিনয় করছেন বর্ষীয়ান অভিনেতা অনুপম খের। কাজ শেষ হওয়ার অনুভূতি জানিয়ে ইনস্টাগ্রামে তিনি লেখেন, ‘আমার প্রথম সিনেমা সারাংশর সেটে সুরজ যখন সহকারী পরিচালক ছিলেন, তখন থেকে তাকে চিনি। এরপর দেখতে দেখতে ৮টিরও বেশি সিনেমায় আমরা একসঙ্গে কাজ করেছি। তার মতো একজন মহান গল্পকারের বিবর্তন চোখের সামনে দেখা আমার জন্য পরম সৌভাগ্যের।’
রাজশ্রী প্রডাকশনস ও মহাবীর জৈন ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত এই সিনেমাটি চলতি বছরের এপ্রিলে আনুষ্ঠানিকভাবে ঘোষিত হয়েছিল। বিখ্যাত চলচ্চিত্র ‘প্রেম রতন ধন পায়ো’-র দারুণ সাফল্যের পর এই সিনেমার মাধ্যমে আবারও সুরজ বরজাতিয়ার সঙ্গে পরিচালনায় ফিরেছেন সংগীত সুরকার হিমেশ রেশমিয়া।
পারিবারিক বন্ধন ও বিশুদ্ধ ভালোবাসার মিশেলে তৈরি এই প্যান-ইন্ডিয়ান ড্রামা আগামী ২৭ নভেম্বর দেশ জুড়ে বড় পর্দায় মুক্তি পাবে।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!