ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪-৮-২০২৬ বিকাল ৫:২০

বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের দীর্ঘদিনের অবহেলা ও অনগ্রসরতা দূর করতে আঞ্চলিক সমন্বয় এবং সাংবাদিকদের সহযোগিতার ওপর জোর দিয়েছেন তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী।
মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকায় কর্মরত বৃহত্তর ময়মনসিংহের নেতৃত্বস্থানীয় সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এ আহ্বান জানান।
প্রতিমন্ত্রী বলেন, বৃহত্তর ময়মনসিংহের অবকাঠামোগত উন্নয়ন, চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং অন্যান্য নাগরিক সমস্যা সমাধানে সমন্বিত প্রয়াস জরুরি। ঢাকার বিমানবন্দর পর্যন্ত বিস্তৃত এক্সপ্রেসওয়ে বা ফ্লাইওভারকে ভালুকা পর্যন্ত বর্ধিত করার জন্য ময়মনসিংহ বিভাগের ৩৪ জন সংসদ সদস্যের অনুস্বাক্ষরসহ (ডিও লেটার) সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে আবেদন জানানো হয়েছে, যা বর্তমানে নীতিগত সিদ্ধান্ত ও একনেকের অনুমোদনের অপেক্ষায় রয়েছে।
এ ছাড়া ময়মনসিংহের সঙ্গে দ্রুতগতির ট্রেন যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা এবং ময়মনসিংহ রেলওয়ে স্টেশন আধুনিকায়নের বিষয়েও প্রাথমিক আলোচনা চলছে।
হাসপাতালগুলোতে রোগীদের সেবা নিশ্চিতকরণ এবং অনিয়ম প্রতিরোধে সাংবাদিকদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

তিনি উল্লেখ করেন, অনিয়ম ও দুর্নীতি কেবল আর্থিকখাতেই সীমাবদ্ধ নয়, সেবাবঞ্চিত হওয়ার বিষয়গুলোকেও দুর্নীতির আওতায় এনে লেখনীর মাধ্যমে তুলে ধরতে হবে। 
সারা দেশের জেলাপর্যায়ে আধুনিক সুবিধাসংবলিত ও কমিউনিটি সেন্টারভিত্তিক সুনির্দিষ্ট একটি করে মানসম্মত প্রেস ক্লাব নির্মাণের প্রস্তাবও সরকারের বিবেচনাধীন রয়েছে বলে জানান তিনি।
আলোচনা সভার শুরুতে উপস্থিত সাংবাদিকরা নিজেদের পরিচয় দেন। পরবর্তীতে বৃহত্তর ময়মনসিংহের সামগ্রিক উন্নয়ন, বিদ্যমান সমস্যা এবং আগামীর সম্ভাবনা নিয়ে আলোচনায় অংশ নেন।
এ সময় বক্তব্য রাখেন বাংলানিউজটোয়েন্টিফোর.কমের সম্পাদক এ কে এম মঞ্জুরুল হক, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজ) সাংগঠনিক সম্পাদক এরফানুল হক নাহিদ, বিসিআরএফের সভাপতি মাসউদুল হক, সাধারণ সম্পাদক উবায়দুল্লাহ বাদল, ডিইউজের সিনিয়র সহসভাপতি রফিক মুহাম্মদ, বিএফইউজের নির্বাহী সদস্য হামিদুল হক মানিক, বিএফইউজের সাবেক সহকারী মহাসচিব শফিউল আলম দোলন, ডিক্যাবের সাবেক সভাপতি মাসুদ করিম, টাঙ্গাইল সাংবাদিক ফোরাম-ঢাকার সাধারণ সম্পাদক আনিসুর রহমান খান, ময়মনসিংহ সাংবাদিক ফোরাম-ঢাকার সদস্য সচিব মো. গোলাম কিবরিয়া, ডিআরইউর সাবেক সহসভাপতি মাহমুদুল হাসান এবং বাহারাম খানসহ অন্যান্য সাংবাদিক নেতারা।
আরও উপস্থিত ছিলেন ডিআরইউর সাবেক সভাপতি সাখাওয়াত হোসেন বাদশা, সাবেক সভাপতি ইলিয়াস হোসেন, সাবেক সাংগঠনিক সম্পাদক আফজাল বারী, ক্র্যাবের সাবেক সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম, ডিইউজের সাবেক জনকল্যাণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বিপ্লব, জামালপুর সাংবাদিক ফোরাম-ঢাকার সভাপতি মনিরুল আলম এবং কেজেএফডির সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কিরণ।

 

Aminur / Aminur

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর