জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা
জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের মন্ত্রী আহমেদ আজম খান।
বুধবার (৫ আগস্ট) ভোরে রাজধানীর শাহবাগে জাতীয় যাদুঘরের সামনে জুলাই স্মৃতিস্তম্ভে তিনি শ্রদ্ধা জানান।
এরপর মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন শ্রদ্ধা নিবেদন করেন।
শ্রদ্ধা নিবেদন শেষে মন্ত্রী বলেন, আমাদের নেতা তারেক রহমান এই জুলাই গণঅভ্যুত্থানে নেতৃত্ব দিয়েছেন নিরলসভাবে।
তাই আমি বলতে চাই মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় আজকে যেমন সারাদেশে দিনব্যাপী অনুষ্ঠান আয়োজনের মধ্য দিয়ে এই জুলাই গণঅভ্যুত্থানকে আমরা স্মরণ করছি, ঠিক তেমনি আমাদের প্রতিশ্রুতি গণতান্ত্রিক, দেশপ্রেমিক সরকারের প্রতিশ্রুতি যে এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা বাংলাদেশটাকে গণতান্ত্রিক সমৃদ্ধ বাংলাদেশ হিসেবে পুনর্নির্মাণ করব।
এই জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় আমরা জুলাই সনদ বাস্তবায়ন করব।
আজ এই প্রথম প্রহরে আমি বলতে চাই, জুলাই গণঅভ্যুত্থানে বিএনপিসহ যেসব রাজনৈতিক দল ও নেতা দীর্ঘ ১৮ বছর মাঠে থেকে আন্দোলন-সংগ্রামের মাধ্যমে এই গণঅভ্যুত্থানের ভিত্তি তৈরি করেছেন এবং ছাত্র-জনতা ও পুরো জাতিকে সহযোগিতা করেছেন, তারা যেন আজ দ্বিধাবিভক্ত না হন। সামান্য নিজস্ব স্বার্থে তারা যেন জাতিকে আর বিভক্ত না করেন।
আমরা মনে করি, একটি সমৃদ্ধ গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের লক্ষ্যে জাতি যে ঐক্যবদ্ধ হয়েছে, সেখানে সবার ভূমিকা ও অংশগ্রহণ আমরা প্রত্যাশা করি।
Aminur / Aminur
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ