ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

দুই দিনের সফরে কক্সবাজারে আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫-৮-২০২৬ দুপুর ১২:৪৯

বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্রমন্ত্রী  সালাহউদ্দিন আহমেদ আগামী ৬ ও ৭ আগস্ট দুই দিনের সরকারি সফরে কক্সবাজার যাচ্ছেন। এ সফরে তিনি আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনার পাশাপাশি উন্নয়ন কর্মকাণ্ড পরিদর্শন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সভায় অংশ নেবেন।

মঙ্গলবার (৪ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয় প্রকাশিত এক দাপ্তরিক সূচিতে এ তথ্য জানানো হয়।

সূত্র জানায়, ৬ আগস্ট সকালে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা হয়ে বিমানযোগে পৌঁছাবেন মন্ত্রী। এরপর হিল ডাউন সার্কিট হাউসে অবস্থান করবেন। একই দিন সন্ধ্যায় কক্সবাজারে মাদক প্রতিরোধ ও আইন-শৃঙ্খলা উন্নয়ন বিষয়ক সভায় প্রধান অতিথি হিসেবে অংশ নেবেন। রাতে সার্কিট হাউসে রাত্রিযাপন করবেন।

৭ আগস্ট সকালে কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কউক) কার্যালয় পরিদর্শন করবেন। পরে কউকের ফ্ল্যাট উন্নয়ন প্রকল্প-১-এর উদ্বোধন করবেন। এরপর কক্সবাজার মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে উন্নয়ন কার্যক্রমের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে অংশ নেবেন।

দুপুরে হিল ডাউন সার্কিট হাউসে মতবিনিময় শেষে সন্ধ্যায় বিমানযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হবেন। রাতেই শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে সরকারি বাসভবনে ফিরবেন।

সফরকালে কক্সবাজারের জেলা প্রশাসক, পুলিশ সুপার, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান, সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং প্রশাসনের দায়িত্বশীল ব্যক্তিরা বিভিন্ন কর্মসূচিতে উপস্থিত থাকবেন।

প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, স্বরাষ্ট্রমন্ত্রীর সফরকে ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ