১৮ বছর আগের সম্পত্তি বিক্রি করলেন মাধুরী দীক্ষিত
সিনেমার রুপালি পর্দার পাশাপাশি আবাসন ব্যবসায় বড় অঙ্কের মুনাফা তোলার খেলায় এখন বুঁদ বলিউড তারকারা। সেই তালিকার নাম লেখালেন বলিউডের ‘ধক ধক গার্ল’ মাধুরী দীক্ষিত। সম্প্রতি মুম্বাইয়ের অভিজাত এলাকা আন্ধেরি পশ্চিমে নিজের প্রায় ১৮ বছর আগে কেনা একটি বাণিজ্যিক সম্পত্তি মোটা অঙ্কের লাভে বিক্রি করে নতুন আলোচনার জন্ম দিয়েছেন এই অভিনেত্রী। চলতি বছরের জুন মাসে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে মুক্তি পায় মাধুরী দীক্ষিত অভিনীত সিনেমা ‘মা বহেন’। সমালোচক মহলে ছবিটি প্রশংসিত হলেও বক্স অফিসে প্রত্যাশিত সাফল্য পায়নি। অভিনেত্রীর পরবর্তী নতুন কাজের খবর নিয়েও রয়েছে কিছুটা ধোঁয়াশা। তবে বিনোদন জগতের এই নীরবতার মাঝেই রিয়েল এস্টেট বাজারে বড়সড় এক মাস্টারস্ট্রোক দিলেন তিনি।
রিয়েল এস্টেট অ্যানালিটিক্স সংস্থা ‘সিআরই ম্যাট্রিক্স’ -এর তথ্য অনুযায়ী, প্রায় ১৮ বছর আগে মুম্বাইয়ের পশ্চিম আন্ধেরিতে ৫২.৫ লাখ রুপির ১ হাজার ৫৯৪.২৪ বর্গফুটের একটি অফিস কিনেছিলেন মাধুরী। সুবিশাল সেই অফিসের সঙ্গে রয়েছে তিনটি গাড়ি পার্কিংয়ের সুবিধাও। এতদিন পর সেই সম্পত্তিটি কয়েক গুণ বেশি দামে কিনে নিয়েছে ‘ফ্রেমস প্রোডাকশন কোম্পানি প্রাইভেট লিমিটেড’ । ভারতীয় গণমাধ্যম ‘দ্য হিন্দুস্তান টাইমস’-এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই সম্পত্তি হাতবদলের হস্তান্তর প্রক্রিয়া সম্পন্ন করতে প্রায় ৩০ লাখ রুপির স্ট্যাম্প ডিউটি পরিশোধ করা হয়েছে। অবশ্য রিয়েল এস্টেট খাতে মাধুরী দীক্ষিত ও তার স্বামী ডক্টর শ্রীরাম নেনের বিনিয়োগের খবর নতুন নয়। এর আগেও লিজে সম্পত্তি দেওয়া কিংবা যৌথ মালিকানার সম্পত্তি বিক্রি করে মুনাফা তুলেছেন এই তারকা দম্পতি।
চলতি বছরের মার্চ মাসে মুম্বাইয়ের লোয়ার প্যারেলের ‘ওয়ান লোধা প্যালেস’-এ ৭৩১ বর্গফুটের একটি অফিস পাঁচ বছরের জন্য লিজ নেন মাধুরী। এছাড়া এর আগে ২০২৫ সালের ডিসেম্বর মাসে জুহু এলাকায় তাদের মালিকানাধীন একটি ফ্ল্যাট ৩.৯ কোটি রুপিতে বিক্রি করেন তারা।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!