ঢাকা শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬

হাম ও উপসর্গে দেশে আরও ৪ মৃত্যু


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮-৮-২০২৬ দুপুর ৪:৪১

সারাদেশে গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছেন বলে জানা গেছে। এদের সবাই ঢাকা বিভাগের।
শনিবার (৮ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের দেওয়া এক বার্তায় এ তথ্য জানানো হয়। স্বাস্থ্য অধিদফতরের তথ্য অনুযায়ী, শুক্রবার সকাল ৮টা থেকে শনিবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে ২ জনের মৃত্যু হয়েছে এবং হামের উপসর্গ নিয়ে আরও ২ জন মারা গেছেন। চলতি বছর দেশে হাম ও হামের উপসর্গে এ পর্যন্ত মোট মৃতের সংখ্যা বেড়ে হয়েছে ৮৬৭।
এর মধ্যে নিশ্চিত হামে ৯৮ জন ও হামের উপসর্গ নিয়ে ৭৬৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে ৯৯ জনের হাম শনাক্ত হয়েছে। এ পর্যন্ত নিশ্চিত হামে আক্রান্ত হয়েছে ১৭ হাজার ৪০ জন। এছাড়া ২৪ ঘণ্টায় ৬৭৭ জনের শরীরে হামের উপসর্গ পাওয়া গেছে। এতে মোট সন্দেহভাজন সংক্রমণের সংখ্যা দাঁড়িয়েছে এক লাখ ৩৫ হাজার ৩৩২ জনে।

Aminur / Aminur

‘ক্লিন ঢাকা, গ্রিন ঢাকা’ কার্যক্রমে যুক্ত করা হবে ৩৯ হাজার সিনিয়র সিটিজেনকে

তুরস্কের উপ-পররাষ্ট্রমন্ত্রীর স‌ঙ্গে শামা ওবায়েদের সাক্ষা‌ৎ

আদাবরে যুবদল নেতা সজীব আহমেদ রানা গ্রেপ্তার

জলবায়ু সম্মেলনে পাটের বহুমুখী ব্যবহার তুলে ধরলো বাংলাদেশ

শ্রমিকেরা কাজে যোগ না দিলে কারখানা বন্ধের সিদ্ধান্ত নিতে পারেন মালিকরা

ঢাবিতে ককটেল বিস্ফোরণ: যান চলাচল ও বহিরাগত প্রবেশে কড়াকড়ি

এক বছরে মোহাম্মদপুরে বসবে কয়েক শ সিসিটিভি ক্যামেরা: ববি হাজ্জাজ

মোহাম্মদপুরে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা আবুল হোসেন গ্রেপ্তার

সোনারগাঁওয়ে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত

বাণিজ্যিক আদালত আইন সংশোধন করবে সরকার: অ্যাটর্নি জেনারেল

ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৬৭৪

২৪ ঘণ্টায় হাম উপসর্গে ২ জনের মৃত্যু, শনাক্ত ১ হাজার ৮৪

রাজধানীর পরিচ্ছন্নতা কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা প্রধানমন্ত্রীর