ঢাকা বৃহষ্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬

‘আমি তাদের হাতেনাতে ধরেছিলাম’


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ৮-৮-২০২৬ রাত ৮:৩৭

বরাবরই ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেন ভারতীয় অভিনেত্রী শ্বেতা তিওয়ারি। রিয়্যালিটি শো ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর একটি প্রোমোতে নিজের দুই প্রাক্তন স্বামীর পরকীয়া নিয়ে বিস্ফোরক মন্তব্য করেন অভিনেত্রী।
যা নিয়ে রীতিমতো হইচই ফেলে দিয়েছেন শ্বেতা। তার দাবি, দু’জনকেই তিনি নিজের চোখে প্রতারণা করতে দেখেছেন।
সম্প্রতি ‘দ্য ট্রেইটর্স সিজন ২’-এর প্রমো প্রকাশ্যে এসেছে। সেখানে প্রতিযোগীদের মধ্যে বিশ্বাস, প্রতারণা এবং সম্পর্ক নিয়ে আলোচনা চলছিল।
সেই সময় নিজের জীবনের অভিজ্ঞতার তুলে ধরতে দেখা যায় শ্বেতাকে।
তিনি বলেন, ‘আমার স্বামীরা যখন আমাকে প্রতারণা করছিল, তখন আমি নিজেই তাদের হাতেনাতে ধরেছিলাম।
’ তার এই মন্তব্য সামনে আসতেই সামাজিকমাধ্যমে নানা আলোচনা শুরু হয়েেছে। ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলে বহুবার খবরের শিরোনামে এসেছেন শ্বেতা। প্রথমে অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেছিলেন তিনি। সেই সম্পর্ক ভেঙে যাওয়ার পরে তিনি অভিনেতা অভিনব কোহলিকে বিয়ে করেন। কিন্তু দ্বিতীয় বিয়েও টেকেনি।
দুই সম্পর্ক নিয়েই অতীতে মানসিক নির্যাতন, অশান্তি এবং আইনি লড়াইয়ের কথা প্রকাশ্যে জানিয়েছিলেন শ্বেতা। এবার সেই প্রসঙ্গেই নতুন করে পরকীয়ার অভিযোগ তুলে আলোচনার কেন্দ্রে চলে এলেন এই অভিনেত্রী।
যদিও ওই প্রোমোতে শ্বেতা কোনও নির্দিষ্ট ঘটনার বর্ণনা দেননি। তিনি শুধু জানান, জীবনের সেই অভিজ্ঞতা তাকে মানুষকে সহজে বিশ্বাস না করার শিক্ষা দিয়েছে। তার এই অকপট স্বীকারোক্তি নিয়েই শুরু হয়েছে আলোচনা।  

Aminur / Aminur

বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি

রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা

নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব

‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল

নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো

পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়

পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ

অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’

অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান

শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?

দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!

‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ

এক যুগ পর দেব–শুভশ্রী