ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

স্বাস্থ্যমন্ত্রীর নেতৃত্বে স্বাস্থ্য খাতে নতুন গতি


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯-৮-২০২৬ দুপুর ১১:৫৪

স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুলের সক্রিয় নেতৃত্ব ও মাঠপর্যায়ে ধারাবাহিক তদারকি স্বাস্থ্য খাতে নতুন আশার সঞ্চার করেছে বলে মনে করছেন সংশ্লিষ্ট অনেকেই। দায়িত্ব গ্রহণের পর থেকেই তিনি রাজধানীসহ দেশের বিভিন্ন সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান পরিদর্শন করে চিকিৎসাসেবার মানোন্নয়নে সরাসরি নির্দেশনা দিচ্ছেন।

স্বাস্থ্য খাতসংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তি ও সচিবালয়ের একাধিক কর্মকর্তার মতে, মন্ত্রীর কর্মতৎপরতা সাধারণ মানুষের মধ্যে ইতিবাচক বার্তা পৌঁছে দিয়েছে।

আকস্মিক হাসপাতাল পরিদর্শনের মাধ্যমে তিনি চিকিৎসক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীলতার ওপর জোর দিচ্ছেন এবং রোগীদের অভিযোগ তাৎক্ষণিকভাবে শুনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছেন। সংশ্লিষ্টদের ভাষ্য, মন্ত্রী কেবল দফতরে বসে নির্দেশনা দিচ্ছেন না; বরং তিনি নিজেই হাসপাতালের ওয়ার্ড, জরুরি বিভাগ, বহির্বিভাগ ও অন্যান্য গুরুত্বপূর্ণ ইউনিট ঘুরে সেবার মান পর্যবেক্ষণ করছেন। এতে স্বাস্থ্যসেবা ব্যবস্থায় জবাবদিহি ও কর্মচাঞ্চল্য বৃদ্ধি পেয়েছে বলে অনেকেরই অভিমত। সচিবালয়েও তাঁর কর্মনিষ্ঠা ও সময়োপযোগী সিদ্ধান্তের প্রশংসা শোনা যাচ্ছে। অনেক কর্মকর্তা মনে করেন, মাঠমুখী নেতৃত্বের মাধ্যমে তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের কার্যক্রমকে আরও গতিশীল করার চেষ্টা করছেন। জনগণের দোরগোড়ায় উন্নত স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে তাঁর এই উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের।

বিশেষজ্ঞদের মতে, স্বাস্থ্য খাতে টেকসই পরিবর্তন আনতে নিয়মিত তদারকি, সুশাসন, স্বচ্ছতা এবং জবাবদিহির যে সংস্কৃতি তিনি গড়ে তুলেছেন তা অব্যাহত রাখা গেলে চিকিৎসা খাতে দেশের মানুষের আস্থা অনেকগুণে বাড়বে। ফলে প্রধানমন্ত্রী তারেক রহমানের আশানুযায়ী দেশের মানুষ চিকিৎসা নিতে আর বিদেশে যাবে না। দেশেই উন্নত চিকিৎসা পাবে দেশের প্রতিটি নাগরিক।

 

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ