গল্পনির্ভর নাটকে পারসা
কাজের পরিধি বেশি না হলেও অভিনয়দক্ষতা দিয়ে নিজেকে প্রমাণ করে যাচ্ছেন ছোটপর্দার অভিনেত্রী পারসা ইভানা। মানসম্মত গল্প ও চরিত্রেই কেবল অভিনয় করেন তিনি। তারই ধারাবাহিকতায় সম্প্রতি গল্পনির্ভর একটি নাটকে কাজ করেছেন তিনি। নাম ‘রুমালে গাঁথা ভালোবাসা’। কামরুল আহসানের রচনায় নাটকটি পরিচালনা করেছেন সাগর জাহান।
নাটকে পারসার সঙ্গে জুটি বেঁধেছেন ইরফান সাজ্জাদ। নাটকে আরও অভিনয় করেছেন ফখরুল বাশার মাসুম, মিলি বাশার ও টুটিয়া ইয়াসমিন পাপিয়া প্রমুখ। পারিবারিক সম্পর্ক, ভালোবাসা-আবেগ নিয়ে এগিয়েছে নাটকের কাহিনি।
নাটকটি নিয়ে পারসার ভাষ্য, খুব কম অভিনয় করলেও মানসম্মত কাজ নিয়ে থাকতে পছন্দ করি। এই নাটকের গল্পটি বেশ চমৎকার। গল্পনির্ভর নাটক এটি। সাগর জাহান ভাই সাধারণত নিজের লেখা গল্প নিয়ে নাটক নির্মাণ করলেও এবারে ব্যতিক্রম ঘটেছে। দর্শকদের মন ছুঁয়ে যাওয়ার মতো একটি গল্প। এতে পারিবারিক সম্পর্ক ও আবেগ সুন্দরভাবে উপস্থাপন করা হয়েছে। আমরা সবাই খুব মন দিয়ে কাজ করেছি। সব মিলিয়ে একটি দারুণ কাজ উপহার দেওয়ার চেষ্টা ছিল।
প্রযোজনা সংস্থা সূত্রে জানা গেছে, নাটকটি শিগগিরই একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলে এবং পরে অনলাইন প্ল্যাটফর্মে প্রচারিত হবে।
ক্যারিয়ারে বিভিন্ন গল্পের নানা চরিত্রে পর্দায় মেলে ধরেছেন পারসা। দর্শকদের প্রশংসা পেয়েছেন তিনি। তবে গতানুগতিক কাজ নিয়ে বারবার হাজির হতে চান না তিনি।
কমেডি ঘরানার গল্পে পারসাকে বেশি দেখা গেলেও তার পছন্দ রোমান্টিক। তবে সেড রোমান্টিক, থ্রিলার, সিরিয়াসসহ বৈচিত্র্যময় গল্প পছন্দ তার।
তিনি বলেন, আমাদের নাটকের গল্পে বৈচিত্র্যের অভাব। এ জন্য দর্শকও নাটক দেখে মজা পান না। আমার নিজেরও একই ধরনের কাজে বারবার অভিনয় করতে ভালো লাগে না বলেই অভিনয়ে আগের মতো ব্যস্ততা নেই। মনে রাখার মতো চরিত্রে কাজ করতে চাই। যে চরিত্র আমাকে বাঁচিয়ে রাখবে দীর্ঘদিন। নাটকের পাশাপাশি ওটিটিতে প্রশংসিত পারসার।
সর্বশেষ রেজাউর রহমান পরিচালিত ‘একসঙ্গে আলাদা’ ওয়েব ফিল্মে মুগ্ধতা ছড়িয়েছেন তিনি। ছোটপর্দা থেকে ইতিমধ্যে অনেকেই বড়পর্দায় নাম লিখিয়েছেন, একের পর এক অভিনেত্রী সিনেমা করছেন। কিন্তু সিনেমায় দেখা যাচ্ছে না পারসাকে।
এ প্রসঙ্গে অভিনেত্রী বলেন, সিনেমার প্রস্তাব যে একেবারেই আসেনি তা নয়। কিন্তু মনে ধরেনি। গল্প, চরিত্র পছন্দ হলে অবশ্যই সিনেমা করব। ‘মনপুরা’, ‘আয়নাবাজি’র মতো মানসম্মত সিনেমার প্রতি আমার আগ্রহ বেশি। তবে আমার কাছে অভিনয়টা গুরুত্বপূর্ণ, মাধ্যম না। গল্প পছন্দ হলে যেকোনো মাধ্যমেই কাজ করব সেটা ইউটিউব, ওটিটি কিংবা বড়পর্দা যেটাই হোক না কেন।
Aminur / Aminur
নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো
পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়
পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ
অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান
শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!
‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ
এক যুগ পর দেব–শুভশ্রী
প্রথমবার ‘বিগ বস’ দেখবেন অরিজিৎ সিং, জানালেন কার জন্য