পাসের হার জিপিএ-৫ দুটিতেই এগিয়ে মেয়েরা
চলতি বছরে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। সকাল ১০টায় শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
দেশের ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে মোট ১১টি বোর্ডের একটিতেও পাসের হার কিংবা জিপিএ-৫ পাওয়ার প্রতিযোগিতায় মেয়েদের টপকাতে পারেনি ছেলেরা।
জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের মধ্যে ছাত্রী রয়েছেন ৬৩ হাজার ৮৯৬ জন ও ছাত্র ৫২ হাজার ৭৮০। গত বছর ৭৩ হাজার ৬১৬ জন ছাত্রী ও ৬৫ হাজার ৪১৬ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছিলেন।
দেশের ১১টি বোর্ডে এ বছর গড় পাসের হার ৬২.২৫ শতাংশ। এর মধ্যে ছাত্রীদের পাসের হার ৬৬.৬৮ শতাংশ আর ছাত্রদের পাসের হার ৫৭.৮৬ শতাংশ। অর্থাৎ ছেলেদের চেয়ে মেয়েদের পাসের হার ৮.৮২ শতাংশ বেশি।
৯টি সাধারণ শিক্ষা বোর্ডে মেয়েদের পাসের হার ৬৭.৯১ শতাংশ আর ছেলেদের পাসের হার ৫৯.৭৩ শতাংশ। একইভাবে মাদ্রাসা শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.৬৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৫৯.৮৯ শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডে ছেলেদের ৫১.১৪ শতাংশ পাসের বিপরীতে মেয়েদের পাসের হার ৬৭.৮৪ শতাংশ।
এমএসএম / এমএসএম
বিদ্যুৎমন্ত্রীর সঙ্গে নরওয়ের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
চাকুরিচ্যুত বিডিআর সদস্যদের চাকুরিতে পুনর্বহালের সুযোগ নেই
আগামী বছর থেকে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং : ববি হাজ্জাজ
দেশের জনসংখ্যাকে জনসম্পদে রূপান্তর করতে হবে : স্পিকার
ড. ইউনূসকে ৬৬৬ কোটি টাকা কর পরিশোধ করতে হবে : হাইকোর্টের রায়
ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী : হুমায়ুন কবির
যাচাই বাছাই ছাড়া সংবাদ সমাজের বিভ্রান্তি সৃষ্টি করতে পারে: হাবিবুর রশিদ
রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
দুর্নীতির বিরুদ্ধে গণমাধ্যম ও টিআইবিকে এক হয়ে কাজ করতে হবে
পশ্চিম তীরে ইসরায়েলের বসতি স্থাপনের পরিকল্পনায় বাংলাদেশের নিন্দা
হুমায়ুন কবিরের সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ
ধানমন্ডিতে এপেক্সের গোডাউনে আগুন, বৈদ্যুতিক প্যানেলে প্রথম ধোঁয়া