প্রথম স্বামীর পর দ্বিতীয় জনেরও বিবাহবহির্ভূত প্রেম ধরে ফেলেন শ্বেতা
ভালোবেসে ঘর বেঁধেছিলেন দুইবার; কিন্তু পরিণতি হয়েছে একই— প্রতারণা ও বিশ্বাসঘাতকতা। শুধু তা-ই নয়, নিজের দুই স্বামীর পরকীয়া নাকি হাতেনাতে ধরেছিলেন জনপ্রিয় বলিউড অভিনেত্রী শ্বেতা তিওয়ারি।
সম্প্রতি আমাজন প্রাইমের ওটিটি শো ‘দ্য ট্রেটার্স সিজন ২’-এর ফার্স্ট লুকে উপস্থাপক করণ জোহরের মুখোমুখি হয়ে নিজের এই বিষাদময় অতীতের কথা ফাঁস করেন শ্বেতা। করণ যখন রসিকতা করে জানতে চান, অভিনেত্রী মিথ্যাবাদী চিনতে দক্ষ কি না, জবাবে শ্বেতা সোজা জানালেন, তিনি অত্যন্ত পারদর্শী। কারণ তিনি নিজ চোখে স্বামীদের অন্য নারীর সঙ্গে হাতেনাতে ধরেছেন।
১৯৯৮ সালে অভিনেতা রাজা চৌধুরীকে বিয়ে করেন শ্বেতা তিওয়ারি। নির্যাতন ও প্রতারণার অভিযোগে ২০০৭ সালে তাদের বিচ্ছেদ ঘটে। দীর্ঘ ছয় বছর পর ২০১৩ সালে অভিনব কোহলিকে বিয়ে করলেও ২০১৯ সালে ভেঙে যায় সেই সংসারও। তবে প্রথম স্বামী রাজা চৌধুরী সব অভিযোগ অস্বীকার করে উল্টো দাবি করেছিলেন, শ্বেতাই নাকি তখনকার সহ-অভিনেতা সিজেন খানের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
করণ জোহরের সঞ্চালনায় ‘দ্য ট্রেটার্স ২’ শো-তে শ্বেতা তিওয়ারি ছাড়াও দেখা যাবে পারুল গুলাটি, ক্রিস্টাল ডিসুজা, মল্লিকা শেরাওয়াত ও মুনাওয়ার ফারুকীর মতো একঝাঁক তারকাকে।
Aminur / Aminur
বিজ্ঞাপনে খোলামেলা, ফের বিতর্কে সিডনি
রানি মুখার্জিকে বিশেষ সম্মাননা
নজরুল স্মরণে দুই দিনব্যাপী নৃত্য উৎসব
‘এখনও অনেক কিছু করা বাকি’, নতুন চরিত্রের খোঁজে রাকুল
নোবেলকে নিয়ে টুলুর আক্ষেপ—অদ্ভুত প্রতিভা নিজের ইচ্ছায় ধূলিসাৎ করে দিলো
পরিবেশ বিপর্যয় নাকি গভীর ষড়যন্ত্র? ‘ডিগার’-এর শেষ ট্রেলারে তোলপাড়
পপি : ঢাকাই সিনেমার অপূর্ব আশীর্বাদ, অতঃপর আক্ষেপ
অন্তর্জালে ১ বিলিয়নের ক্লাবে ‘জানজিরিন’
অভিনয়ে অনন্য ছিলেন এটিএম শামসুজ্জামান
শো চালানো অসম্ভব—কেন এমন আকুতি অমিতাভ বচ্চনের?
দীপিকার ‘না’ যেখানে, প্রীতির সেখানে ১৮ ঘণ্টা!
‘আমি পাঠান, গুলি করে দাও’, আন্ডারওয়ার্ল্ডের হুমকি যেভাবে সামলেছিলেন শাহরুখ