ঢাকা শুক্রবার, ১ মে, ২০২৬

চরফ্যাসনে বিয়ে বাড়িতে যুবতীকে শ্লিলতাহানী


শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন photo শামসুদ্দিন হাওলাদার, চরফ্যাশন
প্রকাশিত: ১৪-১০-২০২১ বিকাল ৫:৫

বিয়ে বাড়িতে আসা বরযাত্রি পক্ষের এক যুবতীকে শ্লিলতাহানীর ঘটনায় দফায় দফায় হামলা ভাংচুরের ঘটনা ঘটেছে। চরফ্যাসন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড কালাপুনিয়ার পোল গ্রামের কৃষক নসু মিয়ার মেয়ের বিয়েতে বরের বোনকে (২৭) জোরপূর্বক শ্লিলতাহানীর অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় বরপক্ষের লোকজন প্রতিবাদ করলে একই এলাকার অভিযুক্ত ফারুকের ছেলে বেকু মনিরের নেতৃত্বে ফারুক,কুদ্দুস ও ফরিদসহ অন্তত ১০ থেকে ১৫ জন একত্রিত হয়ে বরপক্ষ ও কনে পক্ষের উপর দফায় দফায় হামলা ভাংচুর করে বলে ভূক্তভোগীরা অভিযোগ করেন। ভূক্তোভোগী যুবতীর বড় বোন মিনা বেগম বলেন, গত সোমবার রাতে আমার ছোট ভাইয়ের বিয়ের সময় স্থানীয় যুবক আমার ছোট বোনের পেটে চিমটি মারে এবং জড়িয়ে ধরে। পরে ওই স্থানীয় ওই যুবককে আমার ভাই ও বোনের স্বামী ডেকে বিষয়টি জিজ্ঞেস করলে তাঁরা দলবল নিয়ে চেয়ার ও লাঠিসোটা এবং দা’সেনি দিয়ে আমাদের মারধর ও কুপিয়ে জখম করে এবং ঘরের আসবাবপত্র ভাংচুর করে। এসময় আমাদের টাকা পয়সা ও স্বর্ণালঙ্কার লুটপাট করে নিয়ে যায়। কনের বাবা মো. নসু মিয়া অভিযোগ করে বলেন, আামার জামাইয়ের বোনকে শ্লিলতাহানী করলে বিষয়টি নিয়ে মনিরের সঙ্গে আমাদের বাকবিতন্ড হয়। এসময় মনিরের নেতৃত্বে আমাদের হামলা করে। এঘটনায় আমার স্ত্রী,জামাই,বেয়াইসহ অন্তত ২০জনকে আহত হয়। কনের মা ছলেমা খাতুন বলেন, এঘটনার পরে আমাদের পায়ের তলা থেকে মাথার তালু পর্যন্ত পিটিয়ে এবং ঘরে প্রবেশ করে আমার স্বামী,ছেলে,মেয়ে ও আমাকে নির্যাতন করবে বলেও হুমকি দিচ্ছে সন্ত্রাসী মনির। আমরা যদি প্রশাসনের কাছে বিচার দেই তাহলে আমাদের হত্যা করবে বলে সাশিয়ে গেছে মনিরের বাবা ফারুক ও অন্যন্যরা। স্থানিয় একাধীক এলাবাসী জানান, মনির দীর্ঘদিন ধরে ওই এলাকায় জুয়া ও মাদকের সঙ্গে জড়িত রয়েছে। ঘটনার দিন মনির ও তাঁর সঙ্গে থাকা এলাকার বখাটে যুবকরা ওই বিয়ে বাড়িতে জোরপূর্বক প্রবেশ করে এ বিশৃঙ্খলা করে বলেও স্থানীরা জানান। মনির বলেন, আমি বাজার থেকে রাতে বাসায় যাওয়ার সময় ওই বাড়িতে হট্টগোল দেখি। ঘটনাস্থলে গেলে আমার সঙ্গে বরপক্ষের লোকজনের সঙ্গে ওই মেয়ের শরীরে হাত দেয়ার বিষয়ে বাকবিতন্ডা হয়। এসময় বরপক্ষের লোকজন আমার উপর চড়াও হলে আমি ওই মেয়ের স্বামী ও ভাইকে মারধর করি। এঘটনায় চরফ্যাশন থানার অফিসার ইনচার্জ মনির হোসেন বলেন, থানায় একটি অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

এমএসএম / এমএসএম

শ্রমিকের ন্যায্য মজুরি তাদের অধিকার-এটি কারো দয়া নয়ঃ ইঞ্জিনিয়ার এনামুল হক এম.পি

রায়পুর পল্লীবিদ্যুৎ এর ভুল বিলে দিশেহারা গ্রাহক

গোদাগাড়ীতে আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও র‍্যালী অনুষ্ঠিত

কাউনিয়ায় উৎসবমুখর পরিবেশে মহান মে দিবস পালন

শ্রমিক দিবসেও খোলা কিশোর-কিশোরী ক্লাব, ছুটি পাননি শিক্ষকরা

রায়গঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রায় আন্তর্জাতিক শ্রমিক দিবস

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিধবার দোকান-জমি দখলের অভিযোগ

জাইমা রহমানের বিকৃত ছবি ছড়ানোয় নাগেশ্বরীতে জিডি, তদন্তে পুলিশ

রাজস্থলী উপজেলা প্রশাসন উদ্যােগে মে দিবস পালিত

আত্রাইয়ে বর্ণাঢ্য আয়োজনে মহান মে দিবস পালিত

শিবচরে বিদ্যুতস্পৃষ্ট হয়ে এক তরুণের মৃত্যু

রাতের মিছিল ঘিরে যশোরে সাবেক প্রতিমন্ত্রীসহ ৪০ জনের বিরুদ্ধে মামলা, গ্রেফতার ৯

লাকসামে শ্রমিক দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালী অনুষ্ঠিত