আজ বিশ্ব হাতি দিবস
ছোট হয়ে আসছে বনের আয়তন, কমছে হাতির সংখ্যা। স্থলভাগের বৃহত্তম এই প্রাণীটিকে তার অস্তিত্ব রক্ষার লড়াইয়ে সহায়তা করতে এবং তার গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রতি বছর ১২ই আগস্ট বিশ্বজুড়ে বিশ্ব হাতি দিবস।
২০১২ থেকে বিশ্বব্যাপী দিবসটি পালিত হয়ে আসছে। এই উদ্যোগের পেছনে ছিলেন দুই কানাডিয়ান চলচ্চিত্র নির্মাতা প্যাট্রিসিয়া সিমস ও মাইকেল ক্লার্ক এবং থাইল্যান্ডের এলিফ্যান্ট রি-ইন্ট্রোডাকশন ফাউন্ডেশন। মূলত, এশীয় ও আফ্রিকান হাতিদের নানা সংকট এবং তাদের সংরক্ষণের প্রয়োজনীয়তার কথা বিশ্ববাসীকে জানাতেই এই দিবসের সূচনা করা হয়।
২০১২ সালের ১২ই আগস্ট প্রথম বিশ্ব হাতি দিবস উপলক্ষে প্যাট্রিসিয়া সিমসের বানানো চলচ্চিত্র ‘রিটার্ন টু দ্য ফরেস্ট’ মুক্তি পায়। এই চলচ্চিত্রটিতে বন্দিদশা থেকে এশীয় হাতিদের বনে ফিরিয়ে দেওয়ার গল্প তুলে ধরা হয়, যা হাতি সংরক্ষণের বার্তা প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সেই থেকে প্রতি বছর এই দিনে বিশ্বজুড়ে হাতি সংরক্ষণ সংস্থা, পরিবেশকর্মী এবং সাধারণ মানুষ হাতিদের সুরক্ষায় একজোট হয়।
একসময় এশিয়া ও আফ্রিকা মহাদেশ জুড়ে লক্ষ লক্ষ হাতির বিচরণ ছিল। কিন্তু আজ তারা মহাবিপন্ন। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অব নেচার এর তথ্যমতে, গত এক শতাব্দীতে এশীয় হাতির সংখ্যা কমেছে প্রায় ৫০ শতাংশ এবং আফ্রিকান হাতির সংখ্যা কমেছে উল্লেখযোগ্য হারে।
বাংলাদেশেও বন্য হাতির সংখ্যা উদ্বেগজনকভাবে কম। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারের বনাঞ্চলে যে হাতিগুলো রয়েছে, তারা প্রতিনিয়ত অস্তিত্বের সংকটে ভুগছে। রোহিঙ্গা জনগোষ্ঠীর কারণে বনাঞ্চলের উপর চাপ বৃদ্ধি পাওয়ায় হাতির বিচরণক্ষেত্র ও করিডোরগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে, যা মানুষ-হাতি সংঘাতকে আরও বাড়িয়ে দিয়েছে।
Aminur / Aminur
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ