বঙ্গোপসাগরে লঘুচাপ এবার কতটা শক্তিশালী হবে, ৩ নম্বর সতর্কতা
শ্রাবণ মাসের শেষ দিকে উত্তল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। উত্তাল সাগরে এরই মধ্যে সৃষ্টি হয়েছে একটি লঘুচাপ। এ জন্য দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।
আজ বুধবার সকালে আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত সতর্ক বার্তায় বলা হয়েছে, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূলে একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি ঘনীভূত হতে পারে। এর প্রভাবে সমুদ্র বন্দরসমূহ, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন বাংলাদেশের উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্র বন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে হবে।
একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটির আপাতত নিম্নচাপ বা ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভাবনা কম বলে ধারণা করছেন আবহাওয়া বিশেষজ্ঞরা। তবে এর প্রভাবে আগস্ট মাসের অবশিষ্ট দিনগুলোতে দেশের উপকূলীয় অঞ্চলে বৃষ্টি হতে পারে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, আগস্ট মাসের এই সময় বঙ্গোপসাগরে লঘুচাপ সৃষ্টি হয়ে থাকে। এবারের লঘুচাপটি উপকূলের কাছাকাছি সৃষ্ট হয়েছে। এটি কতটা শক্তি সঞ্চয় করবে— সে বিষয়ে এখন তেমন কিছু বলা যাচ্ছে না। তবে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিতে পারে।
লঘুচাপের প্রভাবে বৃষ্টির সম্ভাবনা আছে কি-না জানতে চাইলে ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক বলেন, লঘুচাপের কারণে বরিশাল, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, হাতিয়া, ভোলা— এসব অঞ্চলে আজকে থেকে বৃষ্টি শুরু হবে। ১৩ আগস্ট থেকে বৃষ্টির মাত্রা ক্রমান্বয়ে বাড়তে পারে। এ সময় থেকে ঢাকা, কুমিল্লার মতো দেশের মধ্যাঞ্চলেও বৃষ্টি হতে পারে। আগস্ট মাসের বাকি দিনগুলোতেও বৃষ্টির এই ধারা চলার সম্ভাবনা রয়েছে।
টানা বৃষ্টির আভাস দিলেও গরম কমার সম্ভাবনা নেই বলে জানান আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।
Aminur / Aminur
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ
রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ