ঢাকা সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর পি এসের কক্ষে বসাকে কেন্দ্র করে পিয়ন সুমনকে শোকজ


নিজস্ব প্রতিবেদক photo নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২-৮-২০২৬ দুপুর ২:৪৬

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের  প্রতিমন্ত্রীর একান্ত সচিব  নিজ কক্ষে অনুপস্থিত থাকায় সেখানে দায়িত্ব পালনকারী পিয়ন সুমনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। এ ঘটনায় দায়িত্ব পালনে অবহেলা ও আগত ব্যক্তির সঙ্গে আচরণের বিষয়টি বিবেচনায় নিয়ে পিয়ন সুমনকে দুই দিনের শোকজ করা হয়েছে বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে মন্ত্রণালয়ে আসেন বঙ্গ সংবাদ-এর সম্পাদক মির্জা মহিবুল হাসান। প্রতিমন্ত্রীর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় তিনি পিএসের কক্ষে বসতে গেলে সেখানে দায়িত্বে থাকা পিয়ন সুমন তাকে বাধা দেন। পি এস স্যারের অবর্তমানে আমাদের মন্ত্রণালয়ের একজন যুগ্ম সচিব পিএস স্যারের রুমে বসেছিলেন, আমি কেন স্যারকে বসতে দিয়েছি এজন্য আমাকে দুই দিনের জন্য শোকজ করেছেন বলে পিয়ন সুমন জানিয়েছেন ।পিএসের অনুপস্থিতির সময়ে কক্ষে আগত ব্যক্তিদের সঙ্গে পিয়নের আচরণ এবং দায়িত্ব পালনের ধরন নিয়ে বিষয়টি ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আসে না।  মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ একটি দপ্তরে আগত ব্যক্তিদের সঙ্গে কর্মকর্তা-কর্মচারীদের দায়িত্বশীল ও শালীন আচরণ প্রত্যাশিত। বিশেষ করে প্রতিমন্ত্রীর দপ্তরে সাক্ষাৎপ্রত্যাশীদের সঙ্গে সমন্বয় ও সৌজন্যমূলক আচরণ নিশ্চিত করা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এদিকে ঘটনাটি নিয়ে মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীদের মধ্যেও আলোচনা চলছে। তবে পুরো ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া গেলে বিষয়টির প্রকৃত কারণ ও শোকজের বিস্তারিত আরও স্পষ্ট হবে।

এমএসএম / এমএসএম

সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি

‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’

দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়া‌নোর উপায় নিয়ে কানাডার স‌ঙ্গে আলোচনা

আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের

জলবায়ু প‌রিবর্ত‌নে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ

ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩

সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান

ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে

সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক

রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে জুলাই শহীদ মুগ্ধর পরিবারের সদস্যদের সৌজন্য সাক্ষাৎ