মোবাইল ইন্টারনেটে ধীরগতি
দেশে মোবাইল ইন্টারনেটে ধীরগতি পাওয়া যাচ্ছে বলে অভিযোগ করছেন ব্যবহারকারীরা। গতকাল বৃহস্পতিবার (১৪ অক্টোবর) মধ্যরাত থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সব ধরনের ওয়েবসাইট ব্রাউজিংয়ে সমস্যা পাচ্ছেন তারা। অনেকেই জরুরি ই-মেইলও চেক করতে পারছেন না বলে জানিয়েছেন। তবে ব্রডব্যান্ড ইন্টারনেট যথারীতি ব্যবহার করা যাচ্ছে।
মোবাইল ইন্টারনেটে ধীরগতি করা হয়েছে কি-না এ বিষয়ে বিটিআরসির ভারপ্রাপ্ত চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র জানান, টেকনিক্যাল ফল্টের কারণে এমনটা হয়ে থাকতে পারে। আমরা কিছু করিনি।
শুক্রবার (১৫ অক্টোবর) সকালে এনটিটিএন ও আইআইটি প্রতিষ্ঠান ফাইবার অ্যাড হোমের চিফ স্ট্র্যাটেজিক সুমন আহমেদ সাবির জানান, মোবাইল ইন্টারনেট ব্যবহার করতে পারছি না। তবে ব্রডব্যান্ড লাইন চালু আছে। ব্রডব্যান্ড ব্যবহার করে সব ধরনের সাইট ব্রাউজও করা যাচ্ছে।
প্রসঙ্গত, দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী প্রায় সাড়ে ১১ কোটি আর ব্রন্ডব্যান্ড ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ১ কোটির কিছু বেশি।
জামান / জামান
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা