মাহি আসছেন তিন রূপে
ছোট পর্দার অন্যতম জনপ্রিয় মুখ সামিরা খান মাহি। একক ও ধারাবাহিক নাটকে তার উপস্থিতি এবং জনপ্রিয়তা বেশ। নতুন তিনটি কাজ নিয়ে প্রস্তুত অভিনেত্রী। এর মধ্যে দুটি মিনি সিরিজ, আর একটি একক নাটক।
জানা গেছে, সিরিজ দুটির নাম ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’। এর মধ্যে পারিবারিক টানাপোড়েন ও সম্পর্কের গল্প নিয়ে ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান। এই সিরিজে মাহির পাশাপাশি অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার ও মনিরা মিঠুর মতো একঝাঁক গুণী শিল্পী। এদিকে, ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। অবশ্য এই সিরিজে মাহির সহশিল্পী কারা থাকছেন তা এখনই প্রকাশ করা হয়নি। সিরিজ দুটি খুব শিগগিরই ‘সিনেমাওয়ালা’ ইউটিউব চ্যানেলে মুক্তি পাবে।
অন্যদিকে মাহির দুই নতুন মিনি সিরিজ আসার খবরের মাঝে তার নতুন একটি নাটক মুক্তির খবর মিলল। রোম্যান্টিক ঘরানার সেই নাটকটির নাম ‘কথা দিলাম’। বৃহস্পতিবার (১৩ আগস্ট) এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ইমরাউল রাফাতের পরিচালনায় এতে তার বিপরীতে অভিনয় করেছেন আরশ খান। ইউটিউবে অবমুক্ত করা হবে নাটকটি।
সব মিলিয়ে এই তিনটি কনটেন্টে তিন রূপে মাহিকে দেখার অপেক্ষায় দর্শক।
এমএসএম / এমএসএম
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!