ঢাকা বুধবার, ৭ অক্টোবর, ২০২৬

খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের দোয়া মাহফিল


রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট photo রাকিবুল হাসান রাকিব, জয়পুরহাট
প্রকাশিত: ১৫-৮-২০২৬ দুপুর ১:৫

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মবার্ষিকী উপলক্ষে জয়পুরহাটে জেলা যুবদলের উদ্যোগে কোরআন খতম, বিশেষ দোয়া মোনাজাত, বৃক্ষ রোপন ও খাবার বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে সবুজ নগর আলহেরা হাফিজিয়া মাদ্রাসায় এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।  

অনুষ্ঠানে জেলা যুবদলের আহ্বায়ক এটিএম শাহনেওয়াজ কবির শুভ্র সভাপতিত্ব করেন। 

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক গোলজার হোসেন, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, যুগ্ম আহ্বায়ক আব্দুল ওহাব, জেলা কৃষকদলের সদস্য সচিব মনজুরে মওলা পলাশ, জেলা যুবদলের সদস্য সচিব শরিফুল ইসলাম, জেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হারুনুর রশিদ জুয়েল, তৌফিক এলাহী ও আব্দুল মতিন।

এছাড়াও জেলা যুবদলের সদস্য বেলায়েত হোসেন বেনু, লিটন, ইকবাল, সাগর, ফাহাদ,সেন্জু, যুবনেতা তারেক ইবনে ফিরোজ সহ যুবদলের  বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন খতম করা হয়। পরে বেগম খালেদা জিয়ার জন্মবার্ষিকী উপলক্ষে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনা ও তারেক রহমান এর  সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও কল্যাণ কামনা করা হয়।

দোয়া ও মোনাজাত শেষে উপস্থিত নেতাকর্মী ও এতিম বাচ্চাদের  মধ্যে খাবার বিতরণ করা হয়। পরে মাদ্রাসা প্রাঙ্গনে বৃক্ষ রোপন করা হয়।  এ সময় নেতাকর্মীরা বেগম খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে দলের সাংগঠনিক কার্যক্রম আরও শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।

এমএসএম / এমএসএম

সাইবার আইনের নামে জনগণের কণ্ঠ রোধ মেনে নেওয়া হবে না

সরকারের ভালো কাজে সহযোগিতা করবে জামায়াত : গোলাম পরওয়ার

নাগরিকের অধিকার বুঝে না বলেই জামায়াত জন্মের পর এই প্রথম বিরোধীদল হয়েছে

তৃতীয় দফায় ৩১ অক্টোবর বায়তুল মোকাররম থেকে কুষ্টিয়া যাবে ১১ দলের লংমার্চ

সুযোগ পেলে স্বচ্ছ প্রশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে কাজ করতে প্রস্তুত: অ্যাডভোকেট সালাহ উদ্দিন কামরান

বিচার বিভাগে সরকারের হস্তক্ষেপের কারণে আখতারুজ্জামানের জামিন হয়নি

মক্কা-মদিনাকে সংঘাতের লক্ষ্যবস্তু না করার আহ্বান ইসলামী আন্দোলনের

জামায়াতের লং মার্চ বাস্তবায়ন কমিটির বৈঠক অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী বাবরের উদ্যোগে ওমরাহ পালন শেষে দেশে ফিরলেন ৪৬ জন

দেশের স্বাস্থ্যব্যবস্থাসহ সব প্রতিষ্ঠানই বিধ্বস্ত অবস্থায় : জামায়াত আমির

এনসিপি কার্যালয় পরিদর্শন করলেন সার্বিয়ার সাবেক প্রেসিডেন্ট বরিস তাদিচ

প্রতিবাদকারীকে নয়, অন্যায়-অনিয়মের বিরুদ্ধে কঠোর হোন : ইসলামী আন্দোলন

মিথ্যা মামলা প্রত্যাহার করে আখতারুজ্জামানকে মুক্তি দিন : গোলাম পরওয়ার