লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত অনুষ্ঠিত
সম্প্রতি ঢাকার একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত হলো রিয়েলিটি শো লাবণ্য ফটো সুন্দরী ২০২৬ এর শুভ মহরত। অনুষ্ঠানে মিডিয়া অঙ্গনের অনেক পরিচিত মুখের পাশাপাশি দেশের স্বনামধন্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। লাবণ্য মিডিয়া হাউস এর আয়োজিত রিয়েলিটি শো তে আট বছর থেকে শুরু করে ৫০ বছরের নারীরা চারটি গ্রুপে অংশগ্রহণ করতে পারবেন, প্রতি গ্রুপের শীর্ষ তিনজন করে বার জন এবং সম্মিলিত একজন সহ সর্বমোট তেরজন বিজয়ীর জন্য থাকছে মিডিয়াতে নাটক সিনেমা বিজ্ঞাপনে কাজের পাশাপাশি আকর্ষণীয় পুরস্কারের। লাবণ্য মিডিয়া হাউসের চেয়ারম্যান মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী এর পরিচালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লাবণ্য মিডিয়া হাউসের ব্যবস্থাপনা পরিচালক সিনথিয়া সুলতানা, নূর জুয়েলার্স বিডি এর চেয়ারম্যান আরিফ জামান, এস এম মাগুরা রিয়েল স্টেট লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক ইঞ্জিনিয়ার সেলিম রেজা, শামীম টেক্সট এর চেয়ারম্যান ইঞ্জিনিয়ার শামীম হোসেন, ভিসা পয়েন্টের চেয়ারম্যান সেলিম রেজা, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রকৌশলী মোঃ হেলাল উদ্দিন পাটোয়ারী, বিশিষ্ট ব্যবসায়ি এম এ খালেক, মাজহারুল ইসলাম কিসলু, ফিরোজ আহমেদ, গবেষক তসলিম রানা, ব্যারিস্টার শহীদুল ইসলাম, এডভোকেট তোফাজ্জল হোসেন সহ প্রমুখ।
আয়োজকদের পক্ষে মোঃ হেদায়েত উল্লাহ তুর্কী জানান, আগামী ৩১ আগষ্ট পর্যন্ত অনলাইন এবং সরাসরি এই রিয়েলিটি শো তে অংশগ্রহণের জন্য রেজিষ্ট্রেশন করা যাবে এবং আগামী নভেম্বর মাসে এটার গ্রান্ড ফিনাল দেশে অথবা দেশের বাহিরে অনুষ্ঠিত হবে। বিজয়ীদের কে আন্তর্জাতিক সুন্দরী প্রতিযোগিতায় অংশগ্রহণের সুযোগ থাকছে বলে জানান আয়োজক কর্তৃপক্ষ
আরমান / আরমান
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!