ধারাবাহিকে ফিরছেন মাহি
বেশ লম্বা সময় পর ধারাবাহিক নাটকে ফিরছেন ছোদপর্দার অন্যতম আলোচিত অভিনেত্রী সামিরা খান মাহি। সম্প্রতি ‘মায়ার সংসার’ ও ‘কর্মফল’ নামের সিরিজ দুটিতে অভিনয় করেছেন তিনি। শিগগিরই সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে সিরিজ দুটি প্রকাশিত হবে। ‘কর্মফল’ নির্মাণ করেছেন মহিন খান।
পারিবারিক গল্পের এই সিরিজে মাহির সঙ্গে অভিনয় করেছেন দিলারা জামান, ইরফান সাজ্জাদ, মাহমুদুল ইসলাম মিঠু, আ খ ম হাসান, দীপা খন্দকার, মনিরা মিঠুসহ আরও অনেকে।
অন্যদিকে ‘মায়ার সংসার’ নির্মাণ করেছেন মোহাম্মদ ওমর ফারুক। দুটি সিরিজে অভিনয়ের প্রসঙ্গে সামিরা খান মাহি বলেন, ‘সিরিজ দুটি মূলত পারিবারিক গল্প নিয়ে তৈরি। একটি নারীপ্রধান গল্প, অন্যটি ফ্যামিলি ড্রামা। পরিবারের আবেগ, সম্পর্ক ও নানা বাস্তবতা গল্প দুটিতে উঠে এসেছে।
গুণী অনেক শিল্পী এখানে অভিনয় করেছেন। প্রচারে এলে আশা করছি দর্শকদের ভালো লাগবে।’ প্রসঙ্গত, সবশেষ দীপ্ত টিভির দীর্ঘ ধারাবাহিক ‘খুশবু’তে দেখা গেছে তাকে। চলতি বছরের শুরুতে অ্যালেন শুভ্র ও তাবাসসুম ছোঁয়াকে নিয়ে তার নির্মিত মিনি সিরিজ ‘চেনা অচেনা’ দর্শকদের সামনে আসে।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!