ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ
জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের আশপাশের এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। কুমিল্লার একটি ঘটনা ঘিরে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ও অস্থিতিশীল পরিস্থিতি যাতে সৃষ্টি না হয় সেজন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে র্যাব ও বিজিবিও।
ডিএমপির মতিঝিল বিভাগের কর্মকর্তারা বলছেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতেই বায়তুল মোকাররম কেন্দ্রীক সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
শুক্রবার পল্টন মোড় ও বায়তুল মোকাররম এলাকায় সরেজমিনে দেখা যায়, পল্টন মোড় থেকে বায়তুল মোকাররম উত্তর গেটে প্রবেশের মুখের পশ্চিম পাশে বিজিবি সদস্যদের উপস্থিতি দেখা গেছে।দক্ষিণ গেটে টহলে ও নিরাপত্তায় সতর্ক অবস্থায় দেখা গেছে র্যাব সদস্যদের। আর বাইতুল মোকাররমে মোতায়েন করা হয়েছে বিপুল পরিমাণ পুলিশ। তবে মসজিদে প্রবেশে কাউকে কোনো তল্লাশি করা হচ্ছে না। প্রবেশের ক্ষেত্রে কোনো ধরনের কড়াকড়িও আরোপ করা হয়নি।
বাড়তি নিরাপত্তা সম্পর্কে জানতে চাইলে মতিঝিল বিভাগের উপ কমিশনার (ডিসি) আ. আহাদ বলেন, যাতে অপ্রীতিকর কোনো কিছু না ঘটে সে জন্যই এই ব্যবস্থা নেওয়া হয়েছে।বায়তুল মোকাররমের পশ্চিম পাশে রাস্তায়, নাইটিংগেল, দৈনিক বাংলার মোড় ও পল্টন মোড়ে শুক্রবার বেলা বাড়ার সঙ্গে পুলিশি নিরাপত্তা বাড়ানো হয়েছে।
এমএসএম / এমএসএম
প্রধানমন্ত্রীর জাপান সফর দুই দেশের সম্পর্ক উচ্চতর পর্যায়ে উন্নীত করবে
ভোটার এলাকা পরিবর্তনের আবেদন ৩১ অক্টোবর পর্যন্ত
গাজীপুরে ইবনে সিনা ওষুধ কারখানার আগুন নিয়ন্ত্রণে
সিলেট-তামাবিল সড়কে ৫ মিনিটের ব্যবধানে দুই দুর্ঘটনা, শিশুসহ নিহত ৩
সৌদিতে ২ বাংলাদেশির মৃত্যুদণ্ডের কারণ জানতে চেয়ে প্রবাসী কল্যাণে চিঠি
ইস্ট বেঙ্গল রেজিমেন্ট না থাকলে দেশ আজও পাকিস্তান থাকতো : স্পিকার
ট্রাফিক আইন লঙ্ঘনে গত দুদিনে ডিএমপির ৪২৬০ মামলা
যুব উন্নয়নের প্রশ্নপত্র ফাঁস: এনবিআরের দুই কর্মী বরখাস্ত
কর্ণফুলী টানেলের লোকসান তদন্তে সংসদীয় কমিটি, শূন্য পদে নিয়োগের নির্দেশ
তথ্য কমিশনের প্রধান তথ্য কমিশনার হলেন নাহরিন ইসলাম খান
ডেঙ্গু প্রতিরোধে ‘ক্লিনিং ডে’ উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন
হাসপাতাল থেকে সরকারি কোয়ার্টার, ১৩ স্পটে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন