মুগ্ধতা ছড়ালেন অপু বিশ্বাস
ঢালিউড কুইন খ্যাত চিত্রনায়িকা অপু বিশ্বাস। তিনি ঘুরতে ভালোবাসেন। কখনো পাহাড়, কখনো সমুদ্রে ছুটে যান প্রায় তিনি। তারপর সেই সুন্দর মুহূর্তের ভিডিও কিংবা ছবি ভক্তদের মাঝে ছড়িয়ে দেন। এবার তেমনই কিছু ছবিতে মুগ্ধতা ছড়ালেন এই চিত্রনায়িকা।
মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সকাল এই নায়িকা কিছু ছবি প্রকাশ করলেন সমুদ্রতট থেকে। সিনেমার শুটিংয়ের কাজে বেশ কিছুদিন ধরে নেপালে রয়েছেন তিনি। কাজের ফাঁকে ঘুরছেন পাহাড়ে, সমুদ্রে, ঝর্ণায়।
ছবিটিতে তার গায়ে নরম রোদের ছোঁয়া। পেছনে সমুদ্রের জলরাশি। দেখে যে কেউই মুগ্ধ হবেন। অবশ্য ছবিগুলো কোথায় তুলেছেন, তা প্রকাশ করেননি তিনি। বলে রাখা ভালো, নেপালে কোনো সমুদ্র সৈকত নেই।
তবে, ছবিগুলোর মূল আলোচনার বিষয় তার আউটফিট। মাথায় ক্যাপ, চোখে রোদচশমা। স্লিভলেস ব্ল্যাক ক্যাজুয়াল টপস; প্রায় পুরো ব্ল্যাক কম্পোজিশনে বেশ নজর কেড়েছেন এই নায়িকা। খোলামেলা চুল ও হালকা হাসিতে একদম সাবলীলভাবে নিজেকে ফ্রেমবন্দি করেছেন এই নায়িকা।
অপু বিশ্বাসের এমন ওয়েস্টার্ন ও স্টাইলিশ আউটফিট প্রকাশের পর পরই মন্তব্যের ঘরে ভিড় জমাচ্ছেন ভক্তরা। ছবিগুলোতে নানা প্রতিক্রিয়ার পাশাপাশি ভালোবাসা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা।
Aminur / Aminur
পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন
নতুন ভূমিকায় প্রসেনজিৎ
২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?
সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়
কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন
দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি
‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’
সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম
এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান
সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা
ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র্যাপার
বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!