ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬

ছোটপর্দার নাগিন এ বার বড়পর্দায়, জানালেন একতা কাপুর


বিনোদন ডেস্ক photo বিনোদন ডেস্ক
প্রকাশিত: ১৯-৮-২০২৬ দুপুর ১১:৩৫

ছোটপর্দায় দীর্ঘ ১১ বছর ধরে রাজত্ব করার পর এবার বড়পর্দায় পা আসছে ‘নাগিন’। সমাজমাধ্যমে একটি ভিডিও পোস্ট করে সেই ইঙ্গিতই দিয়েছেন প্রযোজক একতা কাপুর।
সেই ভিডিওতে ‘নাগিন’এর বিভিন্ন সিজনের অভিনেত্রীদের ঝলক দেখা গেছে। শেষে ইঙ্গিত— এ বার ছোটপর্দার বাইরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে এই জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজ়ির। একতা লিখেছেন, ‘নতুন কিছু আসছে! অপেক্ষা করুন।’
ঘোষণার সঙ্গে সঙ্গেই শুরু হয়েছে কৌতূহল। কারণ, ২০১৫ সালে শুরু হওয়া ‘নাগিন’ যে শুধু একটি ধারাবাহিক নয়, ভারতীয় টেলিভিশনের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজ়ি, তা বলাই যায়। পুরাণ, অলৌকিকতা, প্রেম এবং পারিবারিক টানাপড়েন সব কিছুর মিশেলে তৈরি এই সিরিজ অল্প সময়েই দর্শকের নজর কাড়ে।
প্রথম ও দ্বিতীয় সিজনে নাগিনের ভূমিকায় দেখা যায় মৌনী রায়কে। তৃতীয় সিজনে সেই দায়িত্ব সামলান সুরভী জ্যোতি। চতুর্থ সিজনে মুখ্য চরিত্রে দেখা দিয়েছিলেন নিয়া শর্মা।
এর পর ষষ্ঠ সিজনে একতা বেছে নিয়েছিলেন তেজস্বী প্রকাশকে। ‘বিগ বস্‌ ১৫’-এর বিজয়ী হওয়ার পরেই তাকে ‘নাগিন’-এর মুখ করা হয়েছিল।
সর্বশেষ সিজনে ছিলেন প্রিয়াংকা চাহার চৌধুরী, ঈশা সিং, নমিক পল, কণিকা মান-সহ একাধিক পরিচিত মুখ।
তবে সিনেমায় ‘নাগিন’ হিসাবে কাকে দেখা যাবে, সেটিই এখন সবচেয়ে বড় প্রশ্ন। একতা এখনও কোনও অভিনেতা বা অভিনেত্রীর নাম ঘোষণা করেননি। ফলে বলিউডের কোনও জনপ্রিয় নায়িকা, নাকি টেলিভিশনের পরিচিত মুখ— কাকে বড়পর্দার নাগিন হিসাবে বেছে নেওয়া হবে, তা নিয়ে ইতিমধ্যেই জল্পনা শুরু হয়েছে।

 

Aminur / Aminur

পরিচালনায় ২৫ বছর, চয়নিকা চৌধুরীর চার বিশেষ আয়োজন

নতুন ভূমিকায় প্রসেনজিৎ

২০তম বিবাহবার্ষিকীতে কেন নতুন করে বিয়ে করলেন সুরিয়া-জ্যোতিকা?

সম্পর্ক স্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয়

কানাডায় টরন্টো ফিল্ম ফেস্টিভ্যাল: বিশ্বসিনেমার বর্ণাঢ্য আয়োজন

দ্বিতীয় সন্তানের মা হলেন ‘স্ট্রেঞ্জার থিংস’ খ্যাত মিলি

‘মহানায়ক একজনই, কারও সঙ্গে তুলনা সম্ভব নয়’

সালমানকে নিয়ে তৈরি ভুয়া ভিডিওতে ক্ষুব্ধ সনু নিগম

এবার ব্যাচেলর ফ্ল্যাটে আ খ ম হাসান

সম্পর্ক দীর্ঘস্থায়ী করতে শুধু ভালোবাসা যথেষ্ট নয় : বর্ষা

ফিলিস্তিনের জন্য ১০ লাখ ডলার দেবেন এই মার্কিন র‍্যাপার

বিয়ের প্রস্তাব দিতেই যোগাযোগ বন্ধ!

নব্বই দশকের ক্যাম্পাসের প্রেম ও সত্য ঘটনা পর্দায়, পূজায় আসছে ‘চিরকুট’