সারা দেশে মোবাইল ফোনে ইন্টারনেট সেবা চালু
মোবাইল ফোনে থ্রিজি ও ফোরজি ইন্টারনেট সেবা চালু হয়েছে। সকাল থেকে এ সেবা বন্ধ ছিল। বিকেল সাড়ে ৪টার দিকে পুনরায় সেবা চালুর বিষয়টি জানায় বিটিআরসি। রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানের গ্রাহকেরা এখন মোবাইলে ইন্টারনেট ব্যবহার করতে পারছেন।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ইঞ্জিনিয়ারিং অ্যান্ড অপারেশন বিভাগের মহাপরিচালক ব্রি. জে. এহসানুল করিম।
তিনি বলেন, ধীরে ধীরে কাজ চলছে, কিছুক্ষণের মধ্যেই সারা দেশে মোবাইল ফোনের ইন্টারনেট আগের মতো স্বাভাবিক অবস্থায় ফিরবে।
এর আগে আজ ভোর পাঁচটা থেকে সারা দেশে মোবাইল ফোনে থ্রি-জি ও ফোর-জি সেবা বন্ধ হয়ে যায়। কারণ জানতে চাইলে সকালে ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেন, ‘কারিগরি ত্রুটির কারণে এটা হয়ে থাকতে পারে। হয়তো কোনো অনিবার্য পরিস্থিতি তৈরি হয়েছিল, যেটা এড়ানো যায়নি। তবে আমার মনে হয়, সমস্যাটি বেশিক্ষণ থাকবে না। সমাধানের উদ্যোগ নেওয়া হয়েছে।
মোবাইল অপারেটর গ্রামীণ ফোনের পক্ষ থেকে একটি এসএমএসে লেখা হয়েছে- প্রিয় গ্রাহক, বন্ধ ফোরজি ও থ্রিজি সেবা ফিরিয়ে আনতে আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে কাজ করছি। সাময়িক এই অসুবিধার জন্য আমরা দুঃখিত।
কুমিল্লায় গত বুধবার সকালে কোরআন অবমাননার একটি অভিযোগ ছড়ানোর পর চাঁদপুরসহ বিভিন্ন জেলায় উপাসনালয়ে হামলা ও সহিংসতা ঘটে। প্রথমে কুমিল্লা ও পরে আরও কয়েকটি জেলায় দ্রুতগতির মোবাইল ইন্টারনেট সেবা বন্ধ করা হয়। পরে শুক্রবার ভোর থেকে সারা দেশে ইন্টারনেট সেবা বন্ধ রাখা হয়।
এমএসএম / এমএসএম
IBC 2026 আমস্টারডামে বদলে যাচ্ছে সম্প্রচার প্রযুক্তির ভবিষ্যৎ
সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন বিধিনিষেধ ক্যালিফোর্নিয়ায়
‘রেট্রো নস্টালজিয়ায়’ সয়লাব সোশ্যাল মিডিয়া: সবার ৮০র দশকের লুক কেন
অ্যাপলের নতুন সিইওর সামনে বড় চার চ্যালেঞ্জ
ছবি সম্পাদনা থেকে অ্যালবাম তৈরি, সব কাজ করবে জেমিনি স্পার্ক
একাধিক ভাষা ও বক্তার কথাকে লাইভ টেক্সটে রূপান্তর করবে মেটার নতুন এআই
প্রতিযোগীদের সুবিধা দিতে ব্যবসার ধরন পরিবর্তনের নির্দেশ আদালতের
শিশুদের নিরাপত্তায় মেটার ১ হাজার ৮০০ কোটি ডলারের সমঝোতা
ব্লুটুথ নামটি এলো কোথা থেকে? নেপথ্যে হাজার বছরের পুরোনো গল্প!
স্তন ক্যানসার শনাক্তকরণে এআইয়ের নতুন সাফল্য, চিকিৎসায় বাড়ছে সম্ভাবনা
চাইনিজ রম নাকি গ্লোবাল? নতুন ফোন কেনার আগে যা জানা জরুরি
শিশুদের নিরাপত্তা দিতে ব্যর্থ টিকটক, ৪০ কোটি ডলারে সমঝোতা