বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন গণতন্ত্রকে শক্তিশালী করবে: তথ্যমন্ত্রী
বিরোধী দলের অংশগ্রহণে রাষ্ট্রপতি নির্বাচন বাংলাদেশের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রক্রিয়াকে আরও শক্তিশালী করবে বলে মন্তব্য করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বৃহস্পতিবার (২০ আগস্ট) জাতীয় সংসদে ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের ফলাফল ঘোষণার পর প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
জহির উদ্দিন স্বপন বলেন, আজ বাংলাদেশের সংসদীয় রাজনীতি ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা একটি ঐতিহাসিক দায়িত্ব সম্পন্ন করেছি। লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীন বাংলাদেশের গণতান্ত্রিক প্রক্রিয়াকে সংবিধানের মাধ্যমে বিধিবদ্ধ করার পর রাষ্ট্রপতি নির্বাচনের যে সাংবিধানিক ক্ষমতা জাতীয় সংসদের হাতে ন্যস্ত করা হয়েছে, জাতীয় সংসদ দ্বিতীয়বারের মতো সেই দায়িত্ব পালন করেছে।
তিনি বলেন, আপনারা জানেন, সংসদের ২৫৫ ভোট পেয়ে আমাদের রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছেন।
তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, আগামী দিনের রাজনীতিতে বিরোধী দলের অংশগ্রহণসহ গোটা সংসদ এই নির্বাচন প্রক্রিয়ার সঙ্গে যুক্ত থাকাটা দেশের গণতান্ত্রিক প্রক্রিয়া, সাংবিধানিক প্রক্রিয়া ও গণতান্ত্রিক সংস্কৃতিকে আরও বেগবান ও শক্তিশালী করবে।
জুলাই যোদ্ধাদের আত্মত্যাগের মর্যাদা পূর্ণ প্রতিষ্ঠা লাভ করবে বলেও মন্তব্য করেন তিনি।
জহির উদ্দিন স্বপন বলেন, আজকের এই নির্বাচনী সংস্কৃতির মধ্য দিয়েই তাঁদের আত্মত্যাগের যথাযথ মর্যাদা প্রতিষ্ঠিত হবে।
Aminur / Aminur
সাতক্ষীরা-৪ আসনের এমপি নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার
দিনভর পানি নিষ্কাশন, ফুটপাত দখলমুক্তে তৎপর ছিলেন প্রশাসক, তবুও ভোগান্তি
‘দক্ষ জনশক্তি গড়ে তুলতে কারিগরি শিক্ষার প্রসার ঘটাতে হবে’
দ্বিপাক্ষিক বাণিজ্য বাড়ানোর উপায় নিয়ে কানাডার সঙ্গে আলোচনা
আলজেরিয়াকে জ্বালানি খাতে সহযোগিতা বাড়ানোর আহ্বান হুমায়ুন কবিরের
জলবায়ু পরিবর্তনে উন্নয়নশীল দেশগুলোর ঝুঁকি নিয়ে প্রতিমন্ত্রীর উদ্বেগ
ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, নতুন আক্রান্ত ১৫৯৩
সাতক্ষীরার অভিজ্ঞতায় উপকূলে পানি সংকট মোকাবিলার আহ্বান
ডিসেম্বরের মধ্যেই জুলাই সনদের আলোচনা শেষ করে সংসদে রিপোর্ট পেশ করা হবে
সংবিধান সংশোধন কমিটির বৈঠক বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের
মিরপুর বাংলা কলেজে ছাত্রলীগ সন্দেহে শিক্ষার্থী আটক
রাষ্ট্রপতির সঙ্গে কোস্টগার্ড মহাপরিচালকের সৌজন্য সাক্ষাৎ